শিরোনাম
রাঙ্গামাটি প্রতিনিধি : | ০৮:২৭ পিএম, ২০২৩-১১-৩০
সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে প্রায় দশ জন মনোনয়ন প্রত্যাশীকে ডিঙ্গিয়ে রাঙ্গামাটি সংসদীয় আসনে নৌকা প্রতীকে মনোনয়ন জমা দিলেন চারবারের নির্বাচিত সংসদ সদস্য, আওয়ামীলীগের বর্ষীয়ান রাজনীতিবিদ দীপংকর তালুকদার(এমপি)।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকাল১১:০০ ঘটিকায় রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খানের নিকট মনোনয়ন ফরম জমা দেন।
এসময় উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও রাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান চিং কিউ রোয়াজা,রাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষ কেতু চাকমা,আঞ্চলিক পরিষদের সদস্য হাজী কামাল উদ্দিন, বর্তমান রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য মুসা মাতব্বর, কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান শামসুদ্দোহা চৌধুরী,রাঙ্গামাটি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শহিদুজ্জামান মহসিন রোমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
দীপংকর তালুকদার বলেন, মানুষ আশা নিয়ে বাঁচে। নির্বাচনে জয়ের ব্যাপারে
আমিও আশাবাদী।
তিনি আরও বলেন, নির্বাচনে জয়ী হলে রাঙ্গামাটিকে আন্তর্জাতিক মানের পর্যটন নগরী হিসেবে গড়ে তোলা এবং পাশাপাশি রাউজান থেকে রাঙ্গামাটি পর্যন্ত চার লন সড়ক তৈরি, ইন্জিনিয়ারিং কলেজ,কৃষি কলেজ স্থাপন ও রেলপথ স্থাপন করাই হবে আমার মূল কাজ।
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited