বাংলাদেশ   শুক্রবার, ৭ আগস্ট ২০২৬  

শিরোনাম

ভরা মৌসুমে হঠাৎই অস্থির আলুর বাজার

নিজস্ব প্রতিবেদক    |    ১২:৩৪ পিএম, ২০২৩-১২-২৭

ভরা মৌসুমে হঠাৎই অস্থির আলুর বাজার

ভরা মৌসুমে হঠাৎ করেই আলুর বাজারে অস্থিরতার সৃষ্টি হয়েছে। বাজারে রেকর্ড দামে বিক্রি হচ্ছে আলু।
চাহিদার তুলনায় যথেষ্ট পরিমাণে আলুর উৎপাদন বাড়লেও বছরের শেষের দিকে এসেও দাম কমছে না পুরোনো ও নতুন আলুর। অথচ অন্য বছরগুলোতে এই সময়ে আলুর দাম একেবারে কমে যেত।  
রাজধানীর পাইকারি বাজারগুলোতে আলুর কেজি মানভেদে ৬২ থেকে ৬৫ টাকা। যা খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৭০ থেকে ৭৫ টাকার মধ্যে। তবে পাড়া-মহল্লার কোনো কোনো দোকানে দাম ৮০ টাকা বিক্রি হতে দেখা গেছে।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সরেজমিনে রাজধানীর মালিবাগ, খিলগাঁও রেলগেট বাজার, গোড়ান বাজার, ও মেরাদিয়া বাজারসহ স্থানীয় বিভিন্ন পাড়া-মহল্লার খুচরা দোকান ঘুরে ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে হঠাৎ করেই আলুর এমন বাড়তি দাম সম্পর্কে জানা গেছে।
সরকারি সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবির পণ্য মূল্য তালিকা অনুযায়ী, বর্তমান বাজারে প্রতি কেজি আলুর দাম ৬০ থেকে ৬৫ টাকা। যা একমাস আগেও ছিল ৪৫ থেকে ৫০ টাকা প্রতিকেজি। অর্থাৎ এক মাসের ব্যবধানে আলুর দাম বেড়েছে ৩১ দশমিক ৫৮ শতাংশ। অথচ এক বছর আগে বাজারে এই আলুর দাম ছিল প্রতিকেজি ১৬ থেকে ২২ টাকা পর্যন্ত। সেই হিসেবে অনুযায়ী ১ বছরের ব্যবধানে আলুর দাম বেড়েছে ২২৮ দশমিক ৯৫ শতাংশ।
বাজারে আলুর দাম বাড়ার কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন, বাজারে চাহিদার তুলনায় আলু কম থাকায় সরকার দেড় মাসের জন্য আলু আমদানির অনুমতি দিয়েছিল। তবে আমদানি বন্ধ করায় কিছুদিন যাবত বাজারে এর দাম বেড়েছে। পাশাপাশি এখনও পাইকারি বাজারগুলোতে নতুন আলু পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হয়নি। সে কারণে নতুন ও পুরোনো দুই ধরনের আলুর দামই বাড়তি।
দক্ষিণ বনশ্রী এলাকার মুদি দোকানদার মেহেদী হাসান সৌরভ বলেন, পাইকারি বাজারে আলু কিনতে গিয়ে আড়তদারদের কাছ থেকে জানতে পারি, চলতি মাসের মাঝামাঝিতে আলু আমদানি বন্ধের পর থেকেই পাইকারি বাজারে দাম বৃদ্ধি পেয়েছে। দুই থেকে তিন দিন আগে পাইকারি বাজারে আলুর দাম এ মাসের সর্বোচ্চ উঠেছিল প্রতিকেজি ৭৫ থেকে ৮০ টাকায়। তবে সে তুলনায় আজ কিছুটা কমে পাইকারি বাজারে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ৬০ থেকে ৬৫ টাকায়। বেশি দামে কেনায় আমরা বাধ্য হয়ে বেশি দামে বিক্রি করছি। এ কারণে আমাদের মত ছোট ব্যবসায়ীদেরও ক্ষতি হচ্ছে, ক্রেতা কম পরিমাণে ক্রয় করছে। ফলে বিক্রিও কমে গেছে।

খিলগাঁও রেলগেটে বাজার করতে এসে আলুর বাড়তি দাম দেখে ক্ষোভ প্রকাশ করেছেন বাসাবোর বাসিন্দা সোলাইমান সবুজ নামের এক ক্রেতা।  
কথা হলে তিনি বলেন, আমি গত মাসের শেষের দিকে ৫০ টাকা কেজিতে আলু কিনেছি। আজকে বাজারে এসে শুনি দাম ৭৫ টাকা। এভাবে চলতে থাকলে সাধারণ মানুষের না খেয়ে থাকতে হবে। ডিমের দাম বাড়ার পর যখন সরকারের নিয়ন্ত্রণে দাম কমেছিল তখন ভেবেছিলাম নির্বাচনের আগে বাজারে আর কোনো কিছুর দাম বাড়বে না। কিন্তু এখন মনে হচ্ছে, সরকারের চাইতেও বাজার সিন্ডিকেট অনেক বেশি শক্তিশালী। যে কারণে দাম কমাতে সরকার ব্যর্থ হচ্ছে। মানুষ বর্তমান সমস্যা বাজার দর, এটা কমাতে পারলে দেশ থেকে একটা বড় সংকট কেটে যেত।

রিটেলেড নিউজ

মূল্যস্ফীতি রোধে সরকারি ব্যয়ে কৃচ্ছসাধনের পরিপত্র জারি

মূল্যস্ফীতি রোধে সরকারি ব্যয়ে কৃচ্ছসাধনের পরিপত্র জারি

আমাদের বাংলা ডেস্ক : : ব্যয় কমানোর লক্ষ্যে নতুন গাড়ি কেনা, সরকারি কর্মকর্তাদের গাড়ি ঋণ বিতরণ, থোক বরাদ্দ থেকে ব্যয় বন্ধসহ...বিস্তারিত


সৌহার্দ্য, শৃঙ্খলা ও জবাবদিহিমূলক কর্মসংস্কৃতি গড়ার আহ্বান বাণিজ্য সচিবের

সৌহার্দ্য, শৃঙ্খলা ও জবাবদিহিমূলক কর্মসংস্কৃতি গড়ার আহ্বান বাণিজ্য সচিবের

আমাদের বাংলা ডেস্ক : : বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সৌহার্দ্য, পারস্পরিক শ্রদ্ধা ও আস্থার পরিবেশ ...বিস্তারিত


৬ বছর দাবি না করলে সঞ্চয়পত্রের আসল টাকা ও মুনাফা তামাদি হবে

৬ বছর দাবি না করলে সঞ্চয়পত্রের আসল টাকা ও মুনাফা তামাদি হবে

আমাদের বাংলা ডেস্ক : : সঞ্চয়পত্রের মেয়াদ শেষ হওয়ার পর ছয় বছরের মধ্যে আসল টাকা বা মুনাফা দাবি না করলে তা তামাদি (Time-barred) হিসেব...বিস্তারিত


রাজউক-রিহ্যাব মতবিনিময়সভা : আবাসন খাতের সংকট কাটাতে নীতিগত সহায়তা চায় রিহ্যাব

রাজউক-রিহ্যাব মতবিনিময়সভা : আবাসন খাতের সংকট কাটাতে নীতিগত সহায়তা চায় রিহ্যাব

আমাদের বাংলা ডেস্ক : : বুধবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে রাজউক ও রিহ্যাবের উচ্চ পর্যায়ের মতবিনিময়সভা হ...বিস্তারিত


আরও কমেছে সোনা-রুপার দাম

আরও কমেছে সোনা-রুপার দাম

আমাদের বাংলা ডেস্ক : : স্থানীয় বাজারে তেজাবি সোনা-রুপার (পাকা সোনা) দাম কমার পরিপ্রেক্ষিতে দেশের বাজারে সোনা- রুপার দাম ...বিস্তারিত


দ্রুত নতুন কোম্পানি পুঁজিবাজারে আনার আশ্বাস বিএসইসি চেয়ারম্যানের

দ্রুত নতুন কোম্পানি পুঁজিবাজারে আনার আশ্বাস বিএসইসি চেয়ারম্যানের

আমাদের বাংলা ডেস্ক : : ডাইরেক্ট লিস্টিংয়ের মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে পু্ঁজিবাজারে নতুন কোম্পানি তালিকাভূক্ত করা হবে ব...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর