শিরোনাম
আবু ফাতাহ্ মোহাম্মদ কুতুব উদ্দীন : | ০১:৫০ পিএম, ২০২৪-০১-০৭
ভোটগ্রহণ শুরুর হওয়ার দেড় ঘন্টায় তেমন সাড়া না মিললেও ধীরে ধীরে বাড়তে শুরু করেছে উপস্থিতি। শীতের সকালে ভোটার উপস্থিতি ছিল একেবারেই কম। ঢাকা-৫ আসনের দনিয়া এ,কে হাই স্কুল অ্যান্ড কলেজ, বর্ণমালা স্কুল ও দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজের কেন্দ্র ঘুরে এ চিত্রই দেখা গেছে। সহকারী প্রিজাইডিং অফিসার ফয়সাল কবির বলেন, ৪৩২ ভোটের মধ্যে ভোট পড়েছে ১৪টি। পরে ভোট বাড়তে পারে। শীতের দিন তাই অনেকে দেরিতে ভোট দিতে আসে। তিনজন প্রার্থীর এজেন্ট কেন্দ্রে আছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার বাড়বে বলে আশা করছি। এখানে মোটা ভোটার ৫০৩ জন। তবে প্রথম দেড় ঘণ্টায় ভোট পড়েছে ২০টি। পরে ভোটার আরও বাড়বে বলে মনে করছেন প্রিজাইডিং অফিসার। ঈগল প্রতীকের প্রার্থীর এজেন্ট হানিফ রহমান বলেন, সকাল আটটায় এসেছি। এখানে ভোটগ্রহণ সৃষ্ঠুভাবে হচ্ছে। তবে এখনোও ভোটার উপস্থিতি কম। এখন পর্যন্ত কোন সমস্যা হয়নি। এ,কে স্কুলের প্রশাসনিক ভবনের ৬৬ নাম্বার কেন্দ্রের মোট ভোটার ৩ হাজার ৩৪ জন। তবে সেখানে ভোট পড়ার হার অনেক কম। জানতে চাইলে প্রিজাইডিং অফিসার কায়েস খান জাগো নিউজকে বলেন, তিনজন প্রার্থী এজেন্ট দিয়েছে। এখানে শক্তিশালী তিনজন প্রার্থী আছে। কোন চাপ লক্ষ্য করছি না। কোন প্রার্থীর চাপ পাইনি। স্কুলের অপর কেন্দ্রে আসকর আলী ভবনের আরেকটি কক্ষে ভোট পড়েছে সাতটি। সহকারী প্রিজাইডিং অফিসার সৈয়দ হাদিউজ্জামান এ তথ্য জানিয়েছেন। তিন নম্বর কক্ষের মোট ভোটার ৫৩৯ জন, ভোট পড়েছে ১৪টি। সহকারী প্রিজাইডিং অফিসার সাইফুল ইসলাম বলেন, ভোটার উপস্থিতি একটু কম। ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মশিউর রহমান মোল্লা সজল বলেন, গত রাতে নৌকার প্রার্থী বিভিন্ন জায়গায় ভয়ভীতি দেখিয়েছে। এখনও ভোটারদের আসতে বাধা দিচ্ছে কোথাও কোথাও। ভোটার উপস্থিতি বাড়বে। ভোটারদের আস্থা দেওয়ার চেস্টা করেছি। আমার বিশ্বাস ভোটার বাড়বে। এখন কিন্তু ভোটার বাড়ছে। মা-বোনরা ভোট দিতে আসছে। জানা গেছে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৪টি ওয়ার্ড নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। এ আসনে মোট প্রার্থী ১৪ জন। ঢাকা-৫ আসনে মোট ভোটার ৪ লাখ ৯০ হাজার ৮০৫। এরমধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫১ হাজার ৫৩৯ এবং নারী ভোটার ২ লাখ ৩৯ হাজার ২৬৩ জন। এ আসনে অন্য প্রার্থীরা হলেন, আওয়ামী লীগের প্রার্থী হারুনর রশিদ মুন্না (নৌকা), স্বতন্ত্র প্রার্থী কামরুল হাসান রিপন (ঈগল), স্বতন্ত্র প্রার্থী মশিউর রহমান মোল্লা সজল (ট্রাক), তৃণমূল বিএনপির (সোনালি আঁশ) মো. আবু হানিফ হৃদয়, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের (চেয়ার) আবু জাফর মো. হাবিব উল্লাহ, বাংলাদেশ কংগ্রেসের (ডাব) মো. সাইফুল আলম, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (টেলিভিশিন) এস এম লিটন, ইসলামী ঐক্যজোটের (মিনার) মো. আব্দুল কাইয়ুম, ন্যাশনাল পিপলস পার্টির মো. আরিফুর রহমান (আম), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের (ছড়ি) মো. নূরুল আমিন, বাংলাদেশ সুপ্রিম পার্টির (একতারা) মো. মোশারফ হোসেন মিয়া, বাংলাদেশ জাতীয় পার্টির (কাঁঠাল) সারোয়ার খান, গণতন্ত্রী পার্টির হাফিজুর রহমান মিন্টু (কবুতর), স্বতন্ত্র প্রার্থী মজিবুর রহমান (তরমুজ)।
নিজস্ব প্রতিবেদক : আব্দুল হালিম সরদার: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা এ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাহমুদুর রহমান, ভালুকা প্রতিনিধি: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি, ভালুক...বিস্তারিত
এনামুল হক, সিরাজগঞ্জ ব্যুরো চীফ : : টাঙ্গাইল, সিরাজগঞ্জ ও মানিকগঞ্জ জেলার যমুনা নদীতে বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইড...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাহমুদুর রহমান, ভালুকা প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গুরুত্বপূর্ণ অংশ ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সিলেটের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করা হয়েছে। রোববার (২...বিস্তারিত
চট্টগ্রাম ব্যুরো : : চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনকে। ব...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited