শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০১:৫১ পিএম, ২০২৪-০১-০৭
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, সারাদেশ থেকে আমাদের কাছে খবর এসেছে শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। দুই একটি কেন্দ্র ছাড়া কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তিনি বলেন, সারাদেশে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হচ্ছে। মানুষ আনন্দ উৎসবের সঙ্গে ভোট দিচ্ছে। রোববার (৭ জানুয়ারি) রাজধানীর কবি নজরুল সরকারি কলেজ ভোটকেন্দ্র পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। আইজিপি আরও বলেন, আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সবাই পেশাদারত্বের সঙ্গে প্রতিটি কেন্দ্রে দায়িত্ব পালন করছি। আমাদের গোয়েন্দা সংস্থা এবং পুলিশ বাহিনী প্রতিটি নির্বাচনী এলাকায় দায়িত্ব পালন করছে। তিনি বলেন, প্রতিটি কেন্দ্রে উল্লেখযোগ্য হারে ভোটার উপস্থিত লক্ষ্য করা গেছে। আমরা দেশবাসীকে আশ্বস্ত করতে চাই, আপনারা নির্বিঘ্নে ভোটকেন্দ্রে আসুন। ভোট প্রদান করা প্রতিটি নাগরিকের অধিকার। যারা ভোটারদের বাধা দেবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরও বলেন, আমরা আশা করছি সারাদেশে মানুষ শান্তিপূর্ণ পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। যদি কোনো ভোটার নাশকতার বা কোনো হয়রানির শিকার হন তারা যদি ৯৯৯ এ কল করেন আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেবো। এসময় সেখানে উপস্থিত ছিলেন ডিএমপি কমিশনা হাবিবুর রহমান, ডিবি প্রধান হারুনুর রশিদসহ পুলিশের অন্যান্য সদস্যরা।
নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত
শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত
আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited