শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০২:৫৩ পিএম, ২০২৪-০১-০৭
ভোটকেন্দ্রে নৌকার পোলিং এজেন্ট ছাড়া অন্য কারও এজেন্ট দেখতে পাননি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেন, ‘আমি যেগুলো পেয়েছি, সবাই একই দলের। নৌকার পক্ষে বা ইয়ে.. পোলিংএজেন্ট। বাদবাকি প্রার্থীদের কোনো লোকজন দেখতে পাইনি।’ আজ রোববার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজের ভোট দিয়ে নির্বাচন ভবনে ফিরে সাংবাদিকদের এ কথা জানান। এর আগে সকালে রাজধানীর হাবীব উল্লাহ বাহার কলেজ কেন্দ্রে নিজের ভোট দেন সিইসি। ভোট দিয়ে নির্বাচন ভবনে ফিরে আইনশৃঙ্খলাবিষয়ক কেন্দ্রীয় মনিটরিং সেল পরিদর্শন করেন সিইসি। পরে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘ভোট গ্রহণ মাত্র শুরু হয়েছে। ভোটার উপস্থিতি আশা করি আরও বাড়বে। প্রতিটা সেন্টারে আমি খোঁজ নিয়েছি। ভোট হয়েছে অল্প অল্প। কোথাও ২৫টি, কোথাও ৪০টি।’ হরতাল ও সহিংসতার কারণে ভোটে প্রভাব পড়বে কি না, এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, এটা তিনি বলতে পারছেন না। নির্বাচন কমিশন শুধু ভোটটা ম্যানেজ করছে। ভোটাররা কীভাবে প্রতিক্রিয়া দেখাবেন, সে ব্যাপারে তিনি কোনো মন্তব্য করবেন না। ভোটকেন্দ্রে পোলিং এজেন্ট না থাকার কথা তুলে ধরে সিইসি বলেন, ‘আসলে মনে হচ্ছে, প্রতিদ্বন্দ্বী বা প্রতিপক্ষ প্রার্থী যাঁরা, তাঁদের পোলিং এজেন্ট দেওয়ার সামর্থ্য নেই।...আমরা খুব জোর দিয়ে বলেছিলাম, প্রতিদ্বন্দ্বিতামূলক ভোট হতে হলে কেন্দ্রে অবশ্যই প্রত্যেক প্রার্থীর পোলিং এজেন্ট থাকতে হবে। আমি যেগুলো পেয়েছি, সবাই একই দলের। নৌকার পক্ষে বা ইয়ে.. পোলিংএজেন্ট। বাদবাকি প্রার্থীদের কোনো লোকজন দেখতে পাইনি।’
নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১৩ আগস্ট মনোনয়নপত্র দাখিলের ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চট্টগ্রামের কিশোরী সুপর্বা সুধা বিশ্বাস। ১৩ বছর বয়সী অষ্টম শ্রেণির এই শিক্ষার্থীর ঝুলিতে ইতোমধ্...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : বাংলাদেশ এডিটরস্ ফোরাম গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে, সম্প্রতি চট্টগ্রামের একটি দৈনিক পত্রি...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : নোবিপ্রবি প্রতিনিধি : জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি ও শহীদদের স্মরণে বাংলাদেশ ইসলাম...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্কের ক্ষেত্রে শুধু পুরুষের শাস্তির বিধান কেন অবৈধ নয়, তা জানতে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলাগুলোর বিচার অগ্রাধিকারের ভিত্তিতে এগোচ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited