শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০২:৫৯ পিএম, ২০২৪-০১-০৭
নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দুপুর ১২টা পর্যন্ত ১৮ দশমিক ৫০ শতাংশ ভোট পড়েছে।
শনিবার (০৭ জানুয়ারি) দুপুরে তিনি সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
ইসি সচিব বলেন, দুপুর ১২টা বা ১২টা ১০ মিনিট পর্যন্ত ১৮ দশমিক ৫০ শতাংশ ভোট পড়েছে। ঢাকায় ভোট পড়েছে ১৭ শতাংশ।
তিনি আরও বলেন, দুপুর ১২টা থেকে ১২টা ১০ মিনিট পর্যন্ত ভোটগ্রহণের যে পার্সেন্টেজ, তাতে ঢাকা বিভাগে ১৭ ভাগ, চট্টগ্রাম বিভাগে ২০ ভাগ, সিলেটে ১৮ ভাগ, বরিশালে ২২ ভাগ, খুলনায় ২১ ভাগ, রাজশাহীতে ১৭ ভাগ, ময়মনসিংহে ২০ ভাগ ভোট পড়েছে। সে হিসাবে গড়ে আটটি বিভাগে ১৮ দশমিক ৫০ শতাংশ ভোট পড়েছে বলে আমরা বিভিন্ন তথ্য পেয়েছি।
মুন্সীগঞ্জে একজন নিহত হয়েছেন, এ বিষয়ে জানতে চাইলে ইসি সচিব বলেন, মুন্সিগঞ্জে একজন নিহত হওয়ার ঘটনাটি ভোটকেন্দ্রের মধ্যে নয়, বাইরে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের জানিয়েছে, এটা আসলে ভোটের সঙ্গে সম্পৃক্ত নয়। ওই ব্যক্তি অন্য কোনো একটি হত্যা মামলার আসামি ছিলেন। এলাকায় আসায় ছুরিকাঘাতে তিনি মারা গেছেন বলে পুলিশ সুপার আমাদের জানিয়েছেন। প্রকৃত ঘটনা তদন্ত করলে আমরা জানতে পারব।
অন্য প্রশ্নের জবাবে তিনি বলেন, সারা দেশে পাঁচটি কেন্দ্রের ভোট স্থগিত করা হয়েছিল। বর্তমানে সেগুলো আবার চালু হয়েছে। তবে একটি কেন্দ্রে জোর করে ১২০০ সিল মারা হয়েছে। সেই কেন্দ্রটির ভোট বাতিল করা হয়েছে। যারা এ অপকর্মের সঙ্গে জড়িত, তাদের পুলিশ ধরার চেষ্টা করছে।
মো. জাহাংগীর আলম বলেন, জাল ভোট দেওয়ার কারণে এ পর্যন্ত তিনজনকে সাজা দেওয়া হয়েছে। একজন পোলিং এজেন্টকে জাল ভোট দেওয়ায় সহায়তা করার অভিযোগে আটক করা হয়েছে।
২৯৯ আসনে ভোটগ্রহণ চলছে। বিকেল চারটা পর্যন্ত চলবে।
নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১৩ আগস্ট মনোনয়নপত্র দাখিলের ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চট্টগ্রামের কিশোরী সুপর্বা সুধা বিশ্বাস। ১৩ বছর বয়সী অষ্টম শ্রেণির এই শিক্ষার্থীর ঝুলিতে ইতোমধ্...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : বাংলাদেশ এডিটরস্ ফোরাম গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে, সম্প্রতি চট্টগ্রামের একটি দৈনিক পত্রি...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : নোবিপ্রবি প্রতিনিধি : জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি ও শহীদদের স্মরণে বাংলাদেশ ইসলাম...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্কের ক্ষেত্রে শুধু পুরুষের শাস্তির বিধান কেন অবৈধ নয়, তা জানতে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলাগুলোর বিচার অগ্রাধিকারের ভিত্তিতে এগোচ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited