শিরোনাম
ষ্টাফ রিপোর্টার : | ০৭:১৮ পিএম, ২০২৪-০১-২১
মীরসরাইয়ে ঠাকুরদীঘি এলাকার ৭নং ওয়ার্ডের পূর্ব দূর্গাপুর (দক্ষিণ অংশ) গ্রামে ২১ জানুয়ারি (রবিবার) দিবাগত রাতে নিজাম উদ্দিন মিয়াজি ও জয়নাল আবেদীনের বাড়ীতে চুরির ঘটনা ঘটে। এবিষয়ে নিজাম উদ্দিনের ছেলে আজিম উদ্দিন রানা 'দৈনিক আমাদের বাংলাকে জানান, গতরাতে আমাদের বাড়ীতে কেউ ছিল না এ সুবাদে চোর চক্র আমাদের ঘরের পিছনের দরজার নিচের অংশ ভেঙে ঘরে ডুকে এবং আলমারির জামা-কাপড় নিচে এলোমেলো করে রেখে যায় ও নগদ ১০ হাজার টাকা নিয়ে যায়। পরে চোরের দল জয়নাল আবেদীনের বাড়ীতে চুরি করে। চুরির ঘটনার বিষয়ে জয়নাল আবেদীনের ছেলে মোঃ আবদুর রহিম জানান, পাশের বাড়ীতে চুরির পরে সেখান থেকে লোহার শাবল এনে আমাদের ঘরে ডুকে চোর চক্র। আমাদের ঘর হতে একটি ল্যাপটপ, একটি আইফোন, চারটি এনড্রোয়েট মোবাইল, গাড়ীর ডকুমেন্টস ও প্রয়োজনীয় কাগজপত্রসহ মানিব্যাগে থাকা নগদ ১০ হাজার টাকা নিয়ে চলে যায়। এ ঘটনার বিষয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবদুল্লাহ আল হারুন 'দৈনিক আমাদের বাংলা'কে জানান, উক্ত ঘটনার বিষয়ে মোঃ আবদুর রহিম ডায়েরি করেছেন আমরা বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখবো।
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited