শিরোনাম
মোহাম্মদ ওবায়েদ চৌধুরী, উখিয়া : | ০৪:৫২ পিএম, ২০২৪-০১-২২
পারিবারিক কলহের জেরে ১৮ মাস বয়সী শিশু সন্তানসহ স্ত্রীকে গাড়িচাপা দিয়েছে আবুল হোছন নামে এক পিতা। মো. শামীম নামে সন্তানটি মারা গেলেও তার স্ত্রী তসলিমা কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন। রবিবার (২১ জানুয়ারি) সকাল ৮টার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কের কুতুপালং এলাকায় এ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। সকাল থেকে যোগাযোগমাধ্যম ফেসবুকে ভিডিও ফুটেজে দেখা গেছে, একটি ডাম্পার গাড়ি দাঁড়িয়ে আছে। ঘাতক আবুল হোছনের সাথে তার স্ত্রী তসলিমা সন্তানকে কোলে নিয়ে কথা বলতে যায়। ডাম্পার গাড়ির সামনে যেতেই আবুল হোছন এটি দ্রুতগতিতে চালিয়ে স্ত্রী-সন্তানকে চাপা দিয়ে গাড়ি ফেলে পালিয়ে যায়। উখিয়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল ইসলাম জানান, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার সাফায়েত হোসেন শিশুটিকে মৃত ঘোষণা করেন। মা তসলিমাকে আশঙ্কাজনক অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন। গাড়িটি জব্দ করা গেলেও ঘাতক পালিয়ে যাওয়ায় তাকে গ্রেপ্তার করা যায়নি। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক আবুল হোছনকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited