শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৪:৪০ পিএম, ২০২৪-০৩-২৭
বান্দরবান পার্বত্য জেলার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহাবুবুর রহমান এর সভাপতিত্বে জেলা ও দায়রা জজ আদালত সম্মেলন কক্ষে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স-মার্চ-২০২৪ অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বান্দরবানের জেলা ও দায়রা জজ (ভারপ্রাপ্ত) অরুন পাল বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর ন্যায়বিচার নিশ্চিতকরণে পুলিশ-ম্যাজিস্ট্রেসির সৌহার্দ্যপূর্ণ ও কার্যকর সমন্বয় অপরিহার্য।
উক্ত সম্মেলনে আরও উপস্থিত ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক (সিনিয়র জেলা ও দায়রা জজ) জেবুন্নাহার আয়শা, পুলিশ সুপার (পিবিআই), কক্সবাজার মোঃ মোক্তার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার জনাব আব্দুল করিম, বিভিন্ন পর্যায়ের বিজ্ঞ ম্যাজিস্ট্রেটবৃন্দ, রাষ্ট্রপক্ষের আইনজীবী, সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ, সিএসআই এবং সরকারের বিভিন্ন বিভাগের জেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ। সম্মেলনে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এর পরিচালনায় আলোচ্যসূচীর উপর উন্মুক্ত আলোচনাপর্ব পরিচালিত হয়। বক্তারা আন্তঃবিভাগীয় সহযোগিতার মাধ্যমে বিচারপ্রার্থী জনগণের ন্যায়বিচার নিশ্চিত করার জন্য দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। সবশেষে সভাপতির বক্তব্যে বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করে সম্মেলনের সমাপ্তি ঘোষণা করেন।
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত
মোঃ আরফান উদ্দীন : দূর থেকে দেখলে মনে হবে ছোট্ট কোনো ঝোপঝাড়ে ঢাকা পরিত্যক্ত বনভূমি। কাছে গেলেই চোখে পড়ে মরিচা ধরা গাড়...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : একদিকে কুমিল্লায় ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ ১৩ বছরের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, অন্যদিকে খুলনায় ‘...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিন সংকটে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পণ্যবাহী ট্রেন চলাচল অনেকটা কমে গেছে। একসময় চ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited