শিরোনাম
সাজেদা হক : | ০৩:৩৩ পিএম, ২০২৪-০৬-২৯
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
জেলার শিবগঞ্জে আওয়ামী লীগ নেতা সালামসহ জোড়া খুনের ঘটনায় ৫২ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। এঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২৮ জুন) রাতে তিনি মামলাটি দায়ের করেন নিহত জেলা পরিষদের সদস্য ও নয়লাভাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালামের স্ত্রী ফেরদৌসী বেগম।
মামলার প্রধান আসামি নয়ালাভাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও শিবগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল হক।
গ্রেপ্তাররা হলেন- প্রধান আসামি আশরাফুল হকের স্ত্রী আনোয়ারা বেগম আম্বিয়া (৪৫) এবং ঘোড়া পাখিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আশরাফুল হক।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এঘটনায় ৫২ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। পরে শিবগঞ্জ থানা পুলিশ ও ডিবি পুলিশ যৌথভাবে অভিযানে দুইজনকে গ্রেপ্তার করা হয়। বাকী আসামিদের ধরতে অভিযান চলছে।
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited