বাংলাদেশ   সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

দেশের উন্নয়নে সবাই সম্মিলিতভাবে কাজ করলে দারিদ্র্য থাকবে না  : প্রধানমন্ত্রী

আমাদের বাংলা ডেস্ক :    |    ০৭:১৮ পিএম, ২০২০-১০-৩১

দেশের উন্নয়নে সবাই সম্মিলিতভাবে কাজ করলে দারিদ্র্য থাকবে না  : প্রধানমন্ত্রী


 শুধু নিজে আরাম-আয়েশে থাকার চিন্তাটা বাদ দিয়ে সমাজের দুস্থ মানুষের সহায়তায় এগিয়ে আসতে বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের উন্নয়নে সবাই সম্মিলিতভাবে কাজ করলে দারিদ্র্য থাকবে না বলে উল্লেখ করেন তিনি।


শনিবার (৩১ অক্টোবর) গণভবন থেকে ভিডিও কনফারেন্সে ‘মুজিববর্ষে গৃহহীন মানুষকে সরকারের সচিবগণের গৃহ উপহার’ কার্যক্রমের উদ্বোধনকালে এ আহ্বান জানান প্রধানমন্ত্রী।

সরকারের ৮০ জন সিনিয়র সচিব/সচিব নিজ নিজ এলাকায় নিজস্ব অর্থায়নে ১৬০টি গৃহহীন, ভূমিহীন পরিবারের জন্য ঘর নির্মাণ করেন। এ অনুষ্ঠান থেকে সচিবদের নির্মিত ঘরের চাবি দুস্থ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

সচিবদের গৃহনির্মাণ কাজের প্রশংসা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন,  বিত্তশালীরা এভাবে তার নিজ নিজ এলাকায় প্রত্যেকেই যদি অন্তত কিছু দুস্থ পরিবারের দিকে ফিরে তাকায়; ঘর নাই তো ঘর করে দিল, তাদের কিছু কাজের ব্যবস্থা করে দিল, তাদের সহযোগিতা করলো।

শেখ হাসিনা বলেন, শুধু নিজে ভালো থাকবো, নিজে সুন্দর থাকবো, নিজে আরাম আয়েশে থাকবো আর আমার দেশের মানুষ, আমার এলাকার মানুষ তারা কষ্টে থাকবে- এটা তো মানবতা না, এটা তো হয় না।

বিত্তবানদের নিজ নিজ এলাকার উন্নয়নে অবদান রাখার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, প্রত্যেকের কাছে আমার এটা অনুরোধ থাকবে, আপনারা যার যার নিজ নিজ স্কুলে যেখানে পড়াশোনা করেছেন সেই স্কুলগুলোর উন্নয়নের জন্য কাজ করেন। আপনি যে গ্রামে জন্মগ্রহণ করেছেন সেই গ্রামে যে কয়টা মানুষকে পারেন সহযোগিতা করেন। সবাই মিলে সম্মিলিত কাজ করলে এ দেশে দারিদ্র্য থাকবে না।

জাতির পিতার পদাঙ্ক অনুসরণ করে সরকার দেশের দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে কাজ করে যাচ্ছে মন্তব্য করে শেখ হাসিনা জাতির পিতাকে উদ্বৃত করে বলেন, জাতির পিতা বলেছেন, আমার দেশের প্রতিটি মানুষ খাদ্য পাবে, আশ্রয় পাবে, শিক্ষা পাবে, উন্নত জীবনের অধিকারী হবে। এই হচ্ছে আমার স্বপ্ন।

দেশের মানুষের জন্য কাজ করে যাওয়ার দৃঢ় সংকল্পের কথা আবারও উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আমি যদি একটু কিছু করে যেতে পারি মানুষের জন্য এটাই আমার জীবনের সার্থকতা। কী পেলাম, না পেলাম সেই চিন্তা আমি কখনো করি না। আমার চিন্তা একটাই কতটুকু আমি মানুষের জন্য করতে পারলাম, দেশের মানুষের জন্য করতে পারলাম, আপনাদের জন্য করতে পারলাম।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র জানায়, ভূমি নেই, জমি নেই এবং ভূমি আছে জমি নেই- এই দুই ক্যাটাগরিতে দেশে সর্বমোট ৮ লাখ ৮৫ হাজার ৬২২টি গৃহহীন পরিবার রয়েছে। ১৮ হাজার ৫০ কোটি টাকা ব্যয়ে সরকার সবাইকে ঘর নির্মাণ করে দেবে।

১৯৯৭ সালের অসহায় ও দুস্থ গৃহহীনদের জন্য ঘর নির্মাণ করে দেওয়ার প্রকল্প শুরু করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর গৃহ নির্মাণ কর্মসূচিতে আবারও গতি আসে। ১৯৯৭ সাল থেকে ২০২০ সালের জুন পর্যন্ত ৩ লাখ ১৯ হাজার ১৪০টি ভূমিহীন-গৃহহীন পরিবারকে ঘর নির্মাণ করে পুনর্বাসন করা হয়েছে।


 

রিটেলেড নিউজ

সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনে উদ্যোগ

সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনে উদ্যোগ

আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত


গফরগাঁওয়ে বন্ধ বিদ্যালয়ে সরকারি ভিজিট, সরেজমিনে নেই শিক্ষক-শিক্ষার্থী!

গফরগাঁওয়ে বন্ধ বিদ্যালয়ে সরকারি ভিজিট, সরেজমিনে নেই শিক্ষক-শিক্ষার্থী!

নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত


কক্সবাজার দিয়ারা সেটেলমেন্ট অপারেশন ক্যাম্পে দালালদের দৌরাত্ম্য বন্ধ হওয়ায় অপপ্রচার! 

কক্সবাজার দিয়ারা সেটেলমেন্ট অপারেশন ক্যাম্পে দালালদের দৌরাত্ম্য বন্ধ হওয়ায় অপপ্রচার! 

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত


গাছের শিকড়ে বন্দি সরকারি গাড়ি

গাছের শিকড়ে বন্দি সরকারি গাড়ি

মোঃ আরফান উদ্দীন : দূর থেকে দেখলে মনে হবে ছোট্ট কোনো ঝোপঝাড়ে ঢাকা পরিত্যক্ত বনভূমি। কাছে গেলেই চোখে পড়ে মরিচা ধরা গাড়...বিস্তারিত


খুন-ছিনতাই-অপরাধে বাড়ছে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

খুন-ছিনতাই-অপরাধে বাড়ছে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক : একদিকে কুমিল্লায় ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ ১৩ বছরের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, অন্যদিকে খুলনায় ‘...বিস্তারিত


ইঞ্জিন সংকটে চট্টগ্রামের পণ্যবাহী ট্রেন, রাজস্ব হারাচ্ছে রেলওয়ে

ইঞ্জিন সংকটে চট্টগ্রামের পণ্যবাহী ট্রেন, রাজস্ব হারাচ্ছে রেলওয়ে

নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিন সংকটে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পণ্যবাহী ট্রেন চলাচল অনেকটা কমে গেছে। একসময় চ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর