শিরোনাম
সংবাদদাতা, যশোর : | ০৭:৩৪ পিএম, ২০২০-১০-৩১
মুজিব বর্ষের মূলমন্ত্র , কমিউনিটি পুলিশিং সর্বত্র’ শ্লোগানকে সামনে রেখে যশোরে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে কমিউনিটি পুলিশিং ডে। দিবসটি উপলক্ষে শনিবার সকালে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে কর্মসূচি উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ওপ্রশাসন) সালাউদ্দিন শিকদার। পরে পুলিশ সুপারের কার্যালয়ে আলোচনা এবং পুরস্কার বিতরণ করা হয়। সভায় বক্তারা বলেন, এক সময় যশোর জেলা ছিল অপরাধের জনপদ। সে দুর্নাম এখন আর নেই। জেলায় আগের চেয়ে আইন শৃঙ্খলার অনেক উন্নতি হয়েছে। কমিউনিটি পুলিশিং ফোরাম জেলা পুলিশের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে। পুলিশকে গণমুখি ও জনবান্ধব করার জন্যে যশোরের বিভিন্ন এলাকায় পুলিশ সদস্যদের নিয়ে চালু করা হয়েছে বিট পুলিশিং কার্যক্রম। বক্তারা বলেন, প্রতিটি ইউনিয়নে বিট পুলিশিং কার্যক্রম মনিটরিং তদারকীর জন্যে পুলিশ সদস্যদের সাথে স্থানীয় জনপ্রতিনিধিরা সহযোগিতা করছেন। ভৌগলিক দূরত্ব ও সুনির্দিষ্ট কাঠামোবদ্ধ কর্মসূচির অভাবে অনেক ক্ষেত্রে জনগণ পুলিশের সেবা থেকে বঞ্চিত হয়। কিন্তু সাম্প্রতি বিট পুলিশিং কার্যক্রম চালুর পর তার অবসান ঘটেছে।মানুষের দোড়গোড়াই পৌঁছে যাচ্ছে পুলিশ সেবা।সভাপতির বক্তব্যে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার মো সালাউদ্দিন শিকদার বলেন, কমিউনিটি পুলিশিং-এর কাজ হচ্ছে নিজ নিজ কমিউনিটিকে ভালো রাখা। কমিউনিটিতে কী হচ্ছে তার খোঁজ খবর রাখা। সবাই যার যার অবস্থান থেকে কমিউনিটিকে ভালো রাখতে কাজ করলে এলাকায় কোনো অশান্তি থাকবে না। সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ থাকবে না। ফলে যে যার স্থান থেকে সবাইকে কাজ করার আহ্বান জানান তিনি।অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, কমিউনিটি পুলিশিং কমিটির আহ্বায়ক আলী আকবর, বাঁচতে শেখার নির্বাহী পরিচালক আঞ্জেলা গোমেজ, পূজা উদযাপন পরিষদের সভাপতি অসীম কুন্ডু, হারুন অর রশিদ। আলোচনা শেষে জেলা কমিউনিটি পুলিশিং কাজে অবদান রাখায় যশোর কোতোয়ালি থানার পুলিশ পরিদর্শক (ইন্টেলিজেন্স এন্ড কমিউনিটি পুলিশিং) সুমন ভক্ত ও আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজের অধ্যক্ষ ইকবল হোসেনকে পুরস্কিত হিসেবে সার্টিফিকেট ও ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়া অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) তৌহিদুল ইসলাম, জামাল আল নাসের (খ সার্কেল), অপু সরোয়ার (সদর), সিনিয়র সহকারী পুলিশ সুপার সার্কেল) সোয়েব আহম্মেদ খান, জুয়েল ইমরান, মাহাবুব রহমান, ডিবি ওসি সোমেন দাস এবং কোতয়ালী থানার পরিদর্শক (অপারেশন) শেখ আবু হেনা মিলন ।
নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত
শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত
আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited