বাংলাদেশ   শুক্রবার, ৭ আগস্ট ২০২৬  

শিরোনাম

সোনা জয়ের স্বাদ এখনো পুরোনো হয়নি ড্রেসেলের কাছে

স্পোর্টস ডেস্ক :    |    ০২:২১ পিএম, ২০২৪-০৭-২৮

সোনা জয়ের স্বাদ এখনো পুরোনো হয়নি ড্রেসেলের কাছে

অলিম্পিকে সোনা জেতাকে রীতিমত অভ্যাসে পরিণত করে ফেলেছেন কেলেব ড্রেসেল। রিও ডি জেনেরিও, টোকিওর পর এবার প্যারিস অলিম্পিকেও স্বর্ণের দেখা পেলেন তিনি।
৪ গুণিতক ১০০ মিটার ফ্রিস্টাইল রিলেতে গতকাল স্বর্ণ নিশ্চিত যুক্তরাষ্ট্র। সেই সোনাজয়ী দলের সদস্য ড্রেসেল।
সবমিলিয়ে অলিম্পিকে এটি ড্রেসেলের অষ্টম সোনা এবং রিলেতে পঞ্চম। টানা তিন অলিম্পিকে  সোনা জিতেও এর স্বাদটা বরাবরই নতুন লাগে এই আমেরিকান সাঁতারুর কাছে। আমেরিকার পতাকা উড়ছিল ও জাতীয় সঙ্গীত যখন বাজছিল, মঞ্চে তখন হাসিখুশি দেখা যায় তাকে। তবে পাঁচ মাসের ছেলেসহ পরিবারের সঙ্গে যখন আনন্দমুহূর্তটি ভাগাভাগি করে নেন তখন আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি।
ড্রেসেল বলেন, 'তার (ছেলের) সামনে সোনা জেতাটা সত্যিই স্পেশাল। মঞ্চে না দাঁড়ালে নিজের পতাকাকে উড়তে দেখার অনুভূতি ব্যাখ্য্যা করা যাবে না। প্রথম সোনা জয়ের অনুভূতি এখনো মনে আছে আমার। এই দলের অংশ হওয়াটা আমার কাছে বিশেষকিছু। সত্যিকার অর্থেই এটি এক বিশেষ মুহূর্ত এবং কেউই তাদের কাছ (সতীর্থ) তা কেড়ে নিতে পারবে না। রিলে একটু বেশিই স্পেশাল। এটা আমাকে  আমার  প্রথম সোনা জয়ের স্মৃতিতে নিয়ে গেছে। এই অনুভূতি কখনো পুরোনো হয় না। '
কেলেব যখন আবেগ ধরে রাখতে পারেননি তখন অনেকটাই নির্বিকার ছিলেন তার সতীর্থ জ্যাক অ্যালেক্সি। অলিম্পিকে এটাই ছিল তার প্রথম সোনা। কিন্তু উচ্ছ্বাসের লেশমাত্র ছিল না।
তিনি বলেন, 'এই রিলের অংশ হতে পেরে, কেলেবকে আমাদের হয়ে ফিনিশ করতে দেখে, সোনা জিতে যুক্তরাষ্ট্র গর্বিত করতে পেরে আমি সত্যিই সম্মানিত। শেষ দিকে পরিবারের সাক্ষাৎ পাওয়াটা ছিল অসাধারণ। তখনই আমি আবেগী হয়ে পড়ি। আমি তাদের কাঁদতে দেখেছি, পুরো যাত্রা তারা দারুণভাবে পাশে ছিল আমার। '
যুক্তরাষ্ট্রের সোনা জয়ের পেছনে মূল কারিগর অবশ্য হান্টার আর্মস্ট্রং। কেলেব পুলে নামার আগে নিজের ধাপের ১০০ মিটার মাত্র ৪৬.৭৫ সেকেন্ডে শেষ করেন তিনি।  
আর্মস্ট্রং বলেন, 'এই ছেলেদের জন্য নিজের পুরো শরীর ও আত্মা বিলিয়ে দেব আমি। আমি জানতাম, শেষ লেগের জন্য কেলেবকে আমার সর্বস্বটা দিতে হবে। তাই নিজের কাজটা করতে পেরে আমি খুবই আনন্দিত। '
এই ইভেন্টে যুক্তরাষ্ট্র সাঁতার শেষ করে ৩ মিনিট ৯.০৮ সেকেন্ডে। তাদের পেছনে থেকে অস্ট্রেলিয়া রুপা ও ব্রোঞ্জ জেতে ইতালি।

রিটেলেড নিউজ

বাংলাদেশ বিপক্ষে জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দলে তিন পরিবর্তন

বাংলাদেশ বিপক্ষে জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দলে তিন পরিবর্তন

স্পোর্টস ডেস্ক : : বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবু...বিস্তারিত


কে জয় করবেন গোল্ডেন বুট

কে জয় করবেন গোল্ডেন বুট

স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপ এখন শেষ আটের লড়াইয়ে। ট্রফির পাশাপাশি সমান উত্তেজনা তৈরি হয়েছে গোল্ডেন বুট নিয়েও। ...বিস্তারিত


মার্তিনেজকে বিদায় দিল পর্তুগাল

মার্তিনেজকে বিদায় দিল পর্তুগাল

স্পোর্টস ডেস্ক : : বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায়ের দুই দিনের মধ্যেই কোচ রবার্তো মার্তিনেজের সঙ্গে পথচলার ইতি টানল ...বিস্তারিত


সেমির আগে নিষেধাজ্ঞার শঙ্কায় ১৭ ফুটবলার!

সেমির আগে নিষেধাজ্ঞার শঙ্কায় ১৭ ফুটবলার!

স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল সামনে রেখে বড় দুশ্চিন্তায় শেষ আটে ওঠা দলগুলো। কেননা সেমিফাইনাল...বিস্তারিত


ফ্রান্স ম্যাচের আগে সাইবারিকে হারাল মরক্কো

ফ্রান্স ম্যাচের আগে সাইবারিকে হারাল মরক্কো

স্পোর্টস ডেস্ক : : ইতিহাস গড়ার স্বপ্ন নিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মাঠে নামছে মরক্কো। তবে ফ্রান্সের বিপক্ষে ম...বিস্তারিত


ফ্রান্সের আবেদন খারিজ, ওলিসের হলুদ কার্ড বহাল

ফ্রান্সের আবেদন খারিজ, ওলিসের হলুদ কার্ড বহাল

স্পোর্টস ডেস্ক : : ফিফা বিশ্বকাপে প্যারাগুয়ের বিপক্ষে পাওয়া হলুদ কার্ড বাতিলের জন্য ফরাসি ফুটবল ফেডারেশনের (এফএফএফ)...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর