বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

কুড়িগ্রামে ছিটমহল বিনিময়ের ৯ বছরে বদলেছে ছিটমহল বাসী : এখন দৃশ্যমান জীবন যাত্রা

কুড়িগ্রাম প্রতিনিধি :    |    ০৭:০৪ পিএম, ২০২৪-০৭-৩১

কুড়িগ্রামে ছিটমহল বিনিময়ের ৯ বছরে বদলেছে ছিটমহল বাসী : এখন দৃশ্যমান জীবন যাত্রা

ছিটমহল বিনিময়ের ৯ বছর পূর্তি আজ। ৯ বছরে দেশের উন্নয়নের ধারায় মিলেছে দীর্ঘ ৬৮ বছর বন্দিজীবন কাটানো মানুষেরা। যোগাযোগ, স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, চাকুরীসহ সকল মৌলিক অধিকারে স্বাবলম্বী হয়ে উঠছেন তারা। তাই প্রতি বছরের ন্যায় ছিটমহল বিনিময়ের দিনটিকে স্বরণীয় করে রাখতে পালন করে আসছেন নানা কর্মসূচীও। এদিকে দেশের অভ্যন্তরে থাকা সবচেয়ে বড় অধুনালুপ্ত ছিটবাসীদের ভাগ্য পরিবর্তনে নানা উন্নয়নের পাশাপাশি বিশেষ নজর রাখার কথা জানায় প্রশাসন। 

পাকা সড়ক, কমিউনিটি ক্লিনিক, ই-সেন্টার, শিক্ষা প্রতিষ্ঠান, বিদ্যুৎ, মসজিদ-মন্দির সবই শোভা পাচ্ছে অধুনালুপ্ত ছিটমহলে। সব সুবিধায় চাষাবাদ হচ্ছে ফসলী জমি। এই দৃশ্য বাংলাদেশের অভ্যন্তরে থাকা কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বিলুপ্ত ছিটমহল দাসিয়ার ছড়ার। এখানে বসবাসকারী প্রায় ১৫ হাজার মানুষের সকল মৌলিক চাহিদা মিটিয়ে জীবন-মান উন্নয়নে বিভিন্ন প্রতিষ্ঠান গড়ার পাশাপাশি নানা কর্মসূচী নিয়েছে সরকার। বিলুপ্ত ছিটবাসীরা জানান, ছিট বিনিময়ের আগে তাদের ভারতের নাগরিকত্ব থাকলেও যেতে পারতেন না নিজ দেশে। অন্যদিকে মিলতো না বাংলাদেশের  কোন সুবিধাও। এভাবে ৬৮ বছর বন্দিজীবন কাটানোর পর মুক্ত হয়েছেন তারা। আগে গোপনে লেখাপড়া ও কৃষিপণ্য আনা নেয়া করলেও এখন মিলছে সরকারি চাকরীসহ সকল সুবিধা। এতে খুশি তারা। তাই দীর্ঘ আন্দোলনের পর মুক্তি পাওয়ার দিনটিকে স্মরণীয় করে রাখতে প্রতি বছরের ন্যায় এবারও নানা কর্মসূচী পালনের কথা জানান ছিটবিনিময় সমন্বয় কমিটির নেতারা।

বাংলাদেশ-ভারত ছিটবিনিময় সমন্বয় কমিটির দাসিয়ার ছড়া ইউনিটের সাবেক সভাপতি মোঃ আলতাব হোসেন জানান ৬৮ বছরের বন্দীদসা থেকে মুক্ত হওয়ার দিন আজ। গত ৯ বছরে আমাদের ছিটমহল দাসীয়ার ছড়ায় যে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে তা আমরা জীবনেও ভাবিনী। আমাদের সকল মৌলিক অধিকার সহ শিক্ষা, চিকিৎসা, যোগাযোগ ব্যবস্থা, বিদ্যুৎতের উন্নয়ন, বেকারত্ব দূরীকরণসহ সর্বক্ষেত্রেই আশাতিত উন্নয়ন হয়েছে। 

ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনুমা তারান্নুম বলেন বিগত ৯ বছরে অধুনালুপ্ত ছিটবাসীদের ভাগ্য বদলাতে সকল নাগরিক সুবিধা নিশ্চিতে নির্মাণ করা হয়েছে ব্যাপক অবকাঠামো। আগামীতেও তাদের জীবন-মান উন্নয়নে কাজ করে যাবে সরকার। 

১৯৭৪ সালে ইন্দিরা-মুজিব চুক্তির আলোকে ২০১৫ সালের ৩১ জুলাই মধ্যরাতে (১২টা ১ মিনিটে) বিনিময় হয় বাংলাদেশ ও ভারতের অভ্যন্তরে থাকা ১শ ৬২টি ছিটমহল। বাংলাদেশ পায় ১শ ১১টি আর ভারত পায় ৫১টি ছিটমহল। এর মধ্যে কুড়িগ্রাম জেলায় যুক্ত হয় ১২টি ছিটমহল। অবশিষ্ট ছিটমহলগুলো লালমনিরহাট ও পঞ্চগড় জেলায় অবস্থিত। 

ছিটমহল বিনিময়ের ৯ বছর পূর্তি উপলক্ষে দেশের সবচেয়ে বৃহত বিলুপ্ত ছিটমহল দাসিয়ার ছড়ায় রাত ১২টা ১ মিনিট থেকে আজ ১লা আগস্ট দিনব্যাপী নানান কর্মসূচি পালন করা হবে।

 

রিটেলেড নিউজ

বিএইচবিএফসির ব্যবস্থাপনা পরিচালক হলেন মেহের সুলতানা

বিএইচবিএফসির ব্যবস্থাপনা পরিচালক হলেন মেহের সুলতানা

আমাদের বাংলা ডেস্ক : : অভিজ্ঞ ব্যাংকার মিজ মেহের সুলতানা পদোন্নতি পেয়ে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশনের (বিএ...বিস্তারিত


১৫ আগস্টে পাকিস্তানের পতাকা, ১৮ আগস্টে ভারতের! মুর্শিদাবাদের সেই অবিশ্বাস্য ৩ দিনের ইতিহাস!

১৫ আগস্টে পাকিস্তানের পতাকা, ১৮ আগস্টে ভারতের! মুর্শিদাবাদের সেই অবিশ্বাস্য ৩ দিনের ইতিহাস!

আমাদের বাংলা ডেস্ক : : ১৯৪৭ সালের ১৫ আগস্ট। সারা ভারত যখন স্বাধীনতার আনন্দে মেতে উঠেছে, তখন মুর্শিদাবাদের মানুষের কাছে স...বিস্তারিত


ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরামের সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরামের সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক :: : ইসলামী ব্যাংককে ঘিরে অস্থিরতা কোনোভাবেই কমছে না। গত রোববার আবারও ইসলামী ব্যাংকের প্রধান কার্যাল...বিস্তারিত


কুড়িগ্রাম সীমান্তে ২২ বিজিবির বিশেষ অভিযান: ৮ লাখ ৫১ হাজার টাকার ভারতীয় গবাদিপশু, গাঁজা ও চোরাচালানী মালামাল আটক

কুড়িগ্রাম সীমান্তে ২২ বিজিবির বিশেষ অভিযান: ৮ লাখ ৫১ হাজার টাকার ভারতীয় গবাদিপশু, গাঁজা ও চোরাচালানী মালামাল আটক

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম  জেলা প্রতিনিধি : কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) সীমান্ত এলাকায় পরিচালিত বিশেষ ...বিস্তারিত


বিসিবি সভাপতি নির্বাচিত হলেন তামিম ইকবাল

বিসিবি সভাপতি নির্বাচিত হলেন তামিম ইকবাল

নিজস্ব প্রতিবেদক : অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দুই মাস দায়িত্ব পালনের পর এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচিত স...বিস্তারিত


চট্টগ্রামে আবাসিক হোটেলে মিলল স্বামী-স্ত্রীর মরদেহ

চট্টগ্রামে আবাসিক হোটেলে মিলল স্বামী-স্ত্রীর মরদেহ

চট্টগ্রাম ব্যুরো : : চট্টগ্রাম নগরের ফয়’স লেক চিড়িয়াখানার প্রবেশমুখে অবস্থিত একটি আবাসিক হোটেল থেকে মোহাম্মদ রিপন ও...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর