শিরোনাম
চট্টগ্রাম ব্যুরো : | ১১:৪৫ এএম, ২০২৪-০৮-০৪
এক দফা দাবিতে চট্টগ্রামে আবারও সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেছে শিক্ষার্থীরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে এ সমাবেশে সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়, কলেজ ও মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিয়েছে।
পাশাপাশি যোগ দিয়েছে বিভিন্ন পেশার মানুষ।
রোববার (৪ আগস্ট) সকাল সাড়ে ১০টা থেকে নগরের কোতোয়ালী থানাধীন নিউ মার্কেট মোড়ে বিক্ষোভ শুরু করে তারা।
এসময় সমাবেশ থেকে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। তবে সমাবেশস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি।
এদিকে কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্দেশনা অনুযায়ী দুপুর ১টায় নিউ মার্কেট চত্বরে গণজমায়েত করবে মহানগর আওয়ামী লীগ।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার মো. সাইফুল ইসলাম বলেন, দুই পক্ষের মাঝখানে বেরিক্যাড দেওয়া হবে। যাতে কোন ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয়। নগরে দুই হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়াও থানা পুলিশ মাঠে রয়েছে।
কোটা আন্দোলনে সংঘর্ষে গত ১৮ থেকে ২১ জুলাই পর্যন্ত সরকারি হিসাবে দেড়শ মানুষের প্রাণহানি, সংঘর্ষ থামার পর শিক্ষার্থীদের গ্রেপ্তারের প্রতিবাদে লাগাতার কর্মসূচির মধ্যে এবার সরকার পতনের এক দফা দাবি প্রকাশ করা হলো।
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত
মোঃ আরফান উদ্দীন : দূর থেকে দেখলে মনে হবে ছোট্ট কোনো ঝোপঝাড়ে ঢাকা পরিত্যক্ত বনভূমি। কাছে গেলেই চোখে পড়ে মরিচা ধরা গাড়...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : একদিকে কুমিল্লায় ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ ১৩ বছরের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, অন্যদিকে খুলনায় ‘...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিন সংকটে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পণ্যবাহী ট্রেন চলাচল অনেকটা কমে গেছে। একসময় চ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited