শিরোনাম
নিজস্ব প্রতিবেদক :: | ১২:৫৯ পিএম, ২০২০-১১-০৩
জেল হত্যা দিবস জাতির কলঙ্কময় দিন। জাতীয় চার নেতা ত্যাগের মহিমায় নজির সৃষ্টি করে গেছেন বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস।
মঙ্গলবার (৩ নভেম্বর) বেলা পৌনে ১২টায় রাজধানীর বনানী কবরস্থানে জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমদ, ক্যাপ্টেন এম মনসুর আলী ও এএইচএম কামারুজ্জামানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে এ মন্তব্য করেন তিনি।
১৯৭৫ সালের এই দিনে জেলে নির্মমভাবে হত্যা করা হয় জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমদ, ক্যাপ্টেন এম মনসুর আলী ও এএইচএম কামারুজ্জামানকে।
তিনি বলেন, তাদের নেতৃত্বেই বাংলাদেশ রাষ্ট্রের জন্ম হয়েছিল। তারা যদি আজ বেঁচে থাকতেন, তাহলে দেখতেন তাদের সেই বাংলাদেশ কীভাবে এগিয়ে যাচ্ছে।
ঢাকা দক্ষিণ সিটির মেয়র বলেন, জাতীয় চার নেতা ত্যাগের মহিমায় নজির সৃষ্টি করে গেছেন। সেই ত্যাগ ধারণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উন্নত বিশ্বের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত
মোঃ আরফান উদ্দীন : দূর থেকে দেখলে মনে হবে ছোট্ট কোনো ঝোপঝাড়ে ঢাকা পরিত্যক্ত বনভূমি। কাছে গেলেই চোখে পড়ে মরিচা ধরা গাড়...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : একদিকে কুমিল্লায় ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ ১৩ বছরের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, অন্যদিকে খুলনায় ‘...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিন সংকটে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পণ্যবাহী ট্রেন চলাচল অনেকটা কমে গেছে। একসময় চ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited