বাংলাদেশ   সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

পুলিশের ২৯ কর্মকর্তাকে বদলি

আমাদের বাংলা ডেস্ক :    |    ০৯:৪৯ পিএম, ২০২৪-০৮-১৩

পুলিশের ২৯ কর্মকর্তাকে বদলি


পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার এবং অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পাওয়া ২৯ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। আজ মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশক্রমে উপ-সচিব মো. মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে তাদের বদলি ও পদায়ন করা হয়। 
ডিএমপির সুপারনিউমারারি অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত জয়নুল আবেদীনকে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার হিসেবে, ডিএমপির সুপারনিউমারারি অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মো. সাহেদ আল মাসুদকে বরিশাল রেঞ্জের ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার হিসেবে, ডিএমপির সুপারনিউমারারি অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মশিউর রহমানকে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার হিসেবে, ডিএমপির উপ-কমিশনার মো. হুমায়ুন কবীরকে সিলেট রেঞ্জের ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার হিসেবে, ডিএমপির উপ-কমিশনার রবিউল ইসলামকে খুলনা রেঞ্জের ডিআইজি কার্যালয়ে পুলিশ সুপার হিসেবে, ডিএমপির উপ-কমিশনার মানস কুমার পোদ্দারকে বরিশাল রেঞ্জের ডিআইজি কার্যালয়ে পুলিশ সুপার হিসেবে, ডিএমপির উপ-কমিশনার কাজী মনিরুজ্জামানকে রংপুর রেঞ্জের ডিআইজি কার্যালয়ে, ডিএমপির উপ-কমিশনার মো. রাজিব আলম মাসুদকে সিলেট রেঞ্জের ডিআইজি কার্যালয়ে, গুলশান বিভাগের উপ-কমিশনার রিফাত রহমান শামীমকে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি কার্যালয়ে, ডিএমপির উপ-কমিশনার আশরাফুল ইসলামকে রংপুর রেঞ্জের ডিআইজি কার্যালয়ে, মতিঝিল বিভাগের উপ-কমিশনার হায়াতুল ইসলাম খানকে রাজশাহী রেঞ্জের ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।
অপরদিকে, ডিএমপির উপ-কমিশনার মোহাম্মদ ইকবাল হোসাইনকে খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে, ডিএমপির উপ-কমিশনার মো. মাহবুব উজ জামানকে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি কার্যালয়ে, ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-কমিশনার আজিমুল হককে রাজশাহী রেঞ্জ ডিআইজি কার্যালয়ে, ডিএমপির মিরপুর বিভাগের উপ-কমিশনার মো. জসীম উদ্দীন মোল্লাকে রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে, ডিএমপির উপ-কমিশনার কাজী আশরাফুল আজীমকে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে, রাজশাহী সারদার পুলিশ সুপার ফারুক আহমেদকে ডিএমপির উপ-কমিশনার হিসেবে, ময়মনসিংহ রেঞ্জের সুপারনিউমারারি অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত খোন্দকার নজমুল হাসানকে ডিএমপিতে, এসবির সুপারনিউমারারি অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ রবিউল হোসেন ভূইয়াকে ডিএমপিতে, ঢাকা পুলিশ স্টাফ কলেজের এসপি (সুপারনিউমারারি অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) পুলিশ সুপার সুফিয়ান আহমেদকে ডিএমপিতে, খুলনা পিটিসির উপ-কমিশনার ইসরাইল হাওলাদারকে ডিএমপিতে, বিএমপির উপ-কমিশনার মো. জুলফিকার আলী হায়দারকে ডিএমপিতে, রংপুর পিটিসির পুলিশ সুপার আমিনুল ইসলামকে ডিএমপিতে, সিআইডির বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ রিয়াজুল হক, মো. শাহরিয়ার আলী ও রওনক জাহানকে ডিএমপিতে, নৌ পুলিশের এসপি মোহাম্মদ রুহুল কবীর খানকে ডিএমপিতে, পিবিআই পুলিশ সুপার রওনক আলমকে ডিএমপিতে এবং এসবির সুপারনিউমারারি অ্যাডিশনাল এসপি পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ জসীম উদ্দিনকে অতিরিক্ত উপ-কমিশনার হিসেবে ডিএমপিকে সংযুক্ত করা হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

রিটেলেড নিউজ

বিএইচবিএফসির ব্যবস্থাপনা পরিচালক হলেন মেহের সুলতানা

বিএইচবিএফসির ব্যবস্থাপনা পরিচালক হলেন মেহের সুলতানা

আমাদের বাংলা ডেস্ক : : অভিজ্ঞ ব্যাংকার মিজ মেহের সুলতানা পদোন্নতি পেয়ে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশনের (বিএ...বিস্তারিত


১৫ আগস্টে পাকিস্তানের পতাকা, ১৮ আগস্টে ভারতের! মুর্শিদাবাদের সেই অবিশ্বাস্য ৩ দিনের ইতিহাস!

১৫ আগস্টে পাকিস্তানের পতাকা, ১৮ আগস্টে ভারতের! মুর্শিদাবাদের সেই অবিশ্বাস্য ৩ দিনের ইতিহাস!

আমাদের বাংলা ডেস্ক : : ১৯৪৭ সালের ১৫ আগস্ট। সারা ভারত যখন স্বাধীনতার আনন্দে মেতে উঠেছে, তখন মুর্শিদাবাদের মানুষের কাছে স...বিস্তারিত


ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরামের সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরামের সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক :: : ইসলামী ব্যাংককে ঘিরে অস্থিরতা কোনোভাবেই কমছে না। গত রোববার আবারও ইসলামী ব্যাংকের প্রধান কার্যাল...বিস্তারিত


কুড়িগ্রাম সীমান্তে ২২ বিজিবির বিশেষ অভিযান: ৮ লাখ ৫১ হাজার টাকার ভারতীয় গবাদিপশু, গাঁজা ও চোরাচালানী মালামাল আটক

কুড়িগ্রাম সীমান্তে ২২ বিজিবির বিশেষ অভিযান: ৮ লাখ ৫১ হাজার টাকার ভারতীয় গবাদিপশু, গাঁজা ও চোরাচালানী মালামাল আটক

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম  জেলা প্রতিনিধি : কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) সীমান্ত এলাকায় পরিচালিত বিশেষ ...বিস্তারিত


বিসিবি সভাপতি নির্বাচিত হলেন তামিম ইকবাল

বিসিবি সভাপতি নির্বাচিত হলেন তামিম ইকবাল

নিজস্ব প্রতিবেদক : অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দুই মাস দায়িত্ব পালনের পর এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচিত স...বিস্তারিত


চট্টগ্রামে আবাসিক হোটেলে মিলল স্বামী-স্ত্রীর মরদেহ

চট্টগ্রামে আবাসিক হোটেলে মিলল স্বামী-স্ত্রীর মরদেহ

চট্টগ্রাম ব্যুরো : : চট্টগ্রাম নগরের ফয়’স লেক চিড়িয়াখানার প্রবেশমুখে অবস্থিত একটি আবাসিক হোটেল থেকে মোহাম্মদ রিপন ও...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর