শিরোনাম
সংবাদদাতা, পুঠিয়া (রাজশাহী) :: | ১২:২৩ পিএম, ২০২০-১১-০৪
রাজশাহীর পুঠিয়ায় পুকুরের পানিতে ডুবে শাহরিয়ার মোস্তফা নাফিস (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলা সদরের পালোপাড়া গ্রামের গোলাম মোস্তফা বাবুর একমাত্র ছেলে।
গতকাল মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় নিজ বাড়ির পাশের একটি পুকুরে এ ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা গেছে, মৃত শাহরিয়ার মোস্তফা নাফিস প্রতিদিনের ন্যয় বাড়ির অন্য ছেলে মেয়েদের সাথে খেলা করছিল। সে সময় সকলের অজান্তে সে অসাবধানতার কারণে পুকুরে পড়ে তলিয়ে যায়। এরপর বাড়ির লোকজন তাকে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুজি শুরু করেন। এক পর্যায়ে তাকে বাড়ীর পাশে পুকুরের পানিতে ভাসতে দেখে উদ্ধার করে স্থানীয়রা।
এ সময় তাকে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত
শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত
আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited