শিরোনাম
সংবাদদাতা গাজীপুর :: | ১২:৫৬ পিএম, ২০২০-১১-০৪
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় বাসের ধাক্কায় আশিকুর রহমান (২৩) নামে এক পথচারী নিহত হয়েছে। বুধবার (৪ নভেম্বর) সকালে গাজীপুর-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আশিকুর লালমনিরহাটের হাতীবান্ধা থানা এলাকার মোস্তাফিজুর রহমানের ছেলে।
সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মজুমদার জানান, কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় গাজীপুর-টাঙ্গাইল মহাসড়ক পার হচ্ছিলেন আশিকুর রহমান। এসময় জয়দেবপুরগামী তাকওয়া পরিবহনের একটি মিনি বাস তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আশিকুর রহমান মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং বাসটি আটক করে। তবে ঘটনার পর বাস চালক পালিয়ে যায়। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। নিহত আশিকুর রহমান গাজীপুরে বাসা ভাড়া থাকতো।
নিজস্ব প্রতিবেদক : আব্দুল হালিম সরদার: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা এ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাহমুদুর রহমান, ভালুকা প্রতিনিধি: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি, ভালুক...বিস্তারিত
এনামুল হক, সিরাজগঞ্জ ব্যুরো চীফ : : টাঙ্গাইল, সিরাজগঞ্জ ও মানিকগঞ্জ জেলার যমুনা নদীতে বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইড...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাহমুদুর রহমান, ভালুকা প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গুরুত্বপূর্ণ অংশ ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সিলেটের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করা হয়েছে। রোববার (২...বিস্তারিত
চট্টগ্রাম ব্যুরো : : চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনকে। ব...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited