শিরোনাম
স্পোর্টস ডেস্ক : | ০৭:২১ পিএম, ২০২৪-০৯-১২
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আজ গত আগস্ট-সেপ্টেম্বর মাসে পাকিস্তানের বিপক্ষে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ জয়ের জন্য তেজগাঁওয়ে তাঁর কার্যালয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে সংবর্ধনা দিয়েছেন।
সংবর্ধনা অনুষ্ঠানে ক্রিকেটারদের স্বাগত জানিয়ে প্রধান উপদেষ্টা পাকিস্তানে তাদের সাফল্যকে ঐতিহাসিক বলে অভিহিত করে বলেন, পুরো জাতি তাদের অর্জনে গর্বিত।
খেলোয়াড়দের উদ্দেশে তিনি বলেন, ‘টেস্ট সিরিজ জয়ের পর আমি অধিনায়কের সাথে কথা বলেছিলাম কিন্তু আমি ব্যক্তিগতভাবে তোমাদের সবার সাথে দেখা করার এবং জাতির পক্ষ থেকে তোমাদের অভিনন্দন জানাতে অধীর আগ্রহে অপেক্ষায় ছিলাম।’
প্রফেসর ইউনূস একটি জাতিকে একত্রিত করার জন্য খেলোয়াড়দের খেলাধুলার শক্তির কথা মনে করিয়ে দেন এবং প্যারিস অলিম্পিকে তাঁর সাম্প্রতিক ব্যস্ততার কথা স্মরণ করেন যেখানে তিনি উপদেষ্টা ও রাষ্ট্রদূত হিসেবে কাজ করেন।
প্রধান উপদেষ্টা জানান, মিলানো কর্টিনায় ২০২৬ সালের শীতকালীন অলিম্পিকে অনুরূপ ভূমিকা পালনের জন্য ইতালি তাকে আমন্ত্রণ জানিয়েছে।
জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত অধ্যাপক ইউনূসকে তাঁর কার্যালয়ে তাদের সংবর্ধনা দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, তাঁর (ড. ইউনূসের) কথা তাদের আরও সাফল্য অর্জনে উৎসাহিত করবে।
তিনি বলেন, ‘প্রত্যেক খেলোয়াড় এখানে আসতে পেরে খুশি। এটা সত্যিই আমাদের অনুপ্রাণিত করবে।’
শান্ত বলেন, পাকিস্তানে তাদের সাফল্যের পেছনে খেলোয়াড় ও কোচিং স্টাফদের কঠোর পরিশ্রমের মুখ্য ভূমিকা ছিল। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া কঠিন সময়ে সাফল্য আনতে খেলোয়াড়দের স্বাগত জানিয়েছেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক আহমেদ, পরিচালক নাজমুল আবেদীন ফাহিম এবং প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী উপস্থিত ছিলেন।
স্পোর্টস ডেস্ক : : বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবু...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপ এখন শেষ আটের লড়াইয়ে। ট্রফির পাশাপাশি সমান উত্তেজনা তৈরি হয়েছে গোল্ডেন বুট নিয়েও। ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায়ের দুই দিনের মধ্যেই কোচ রবার্তো মার্তিনেজের সঙ্গে পথচলার ইতি টানল ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল সামনে রেখে বড় দুশ্চিন্তায় শেষ আটে ওঠা দলগুলো। কেননা সেমিফাইনাল...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ইতিহাস গড়ার স্বপ্ন নিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মাঠে নামছে মরক্কো। তবে ফ্রান্সের বিপক্ষে ম...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ফিফা বিশ্বকাপে প্যারাগুয়ের বিপক্ষে পাওয়া হলুদ কার্ড বাতিলের জন্য ফরাসি ফুটবল ফেডারেশনের (এফএফএফ)...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited