শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৯:১৫ পিএম, ২০২৪-০৯-১২
সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এবং প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ড. অনুপম সেনসহ ১১৫ জনকে আসামি করে আদালতে মামলার আবেদন করা হয়েছে।
এজাহারে অজ্ঞাতনামা আরও ১৫০ জনকে আসামি করা হয়েছে। আদালত অভিযোগটি তদন্তপূর্বক থানাকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন।
আজ বৃহস্পতিবার চট্টগ্রাম চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার আবেদন করেন মোহাম্মদ ফরহাদ নামে এক যুবক।
মোহাম্মদ ফরহাদ সন্দ্বীপ উপজেলার কুচিয়ামোড়া গ্রামের মৌলভীবাজার এলাকার মো. হেলালের ছেলে। তিনি বর্তমানে নগরের চান্দগাঁও থানার এক কিলোমিটার এলাকার বাসিন্দা।
মামলার উল্লেখযোগ্য বাকি আসামিরা হলেন, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন, নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, সহ-সভাপতি খোরশেদ আলম সুজন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. ফয়সাল ইকবাল চৌধুরী, চট্টগ্রাম-৮ আসনের সাবেক সংসদ সদস্য আবদুস ছালাম, চট্টগ্রাম-১১ আসনের সাবেক সংসদ সদস্য এম এ লতিফ, চট্টগ্রাম-৬ আসনের সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী, যুবলীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবর, নগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি।
মামলার এজাহারে বাদী অভিযোগ করেন, চলতি বছরের ৪ আগস্ট নগরের চান্দগাঁও থানার বহদ্দারহাট এলাকায় তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন। দুপুর সাড়ে ১২টা থেকে দেড়টার মধ্যে ১০০ থেকে ১৫০ জন সন্ত্রাসী দেশি অস্ত্র, কিরিচ, লোহার রড ও লাঠিসোঁটাসহ ঘটনাস্থলে ত্রাস চালায়। ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেওয়ায় প্রতিশোধ নিতে আসামিরা ওইদিন ছাত্র-জনতার মিছিলে লক্ষ্য করে মুহুর্মুহু গুলি, হাতবোমা ও ককটেল বিস্ফোরণ ঘটায়। প্রাণ বাঁচানোর জন্য তিনি বহদ্দারহাট কাঁচা বাজারের দিকে দৌঁড়ালে আসামিদের অবৈধ অস্ত্রের গুলিতে তিনি গুলিবিদ্ধ হন।
মামলার বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. আরফান উদ্দিন। তিনি বলেন, ‘মামলার আবেদনে ১১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১৫০ জনকে আসামি করা হয়েছে। আদালত মামলার আবেদনটি তদন্তপূর্বক চান্দগাঁও থানাকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন।
আমাদের বাংলা ডেস্ক : : অভিজ্ঞ ব্যাংকার মিজ মেহের সুলতানা পদোন্নতি পেয়ে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশনের (বিএ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : ১৯৪৭ সালের ১৫ আগস্ট। সারা ভারত যখন স্বাধীনতার আনন্দে মেতে উঠেছে, তখন মুর্শিদাবাদের মানুষের কাছে স...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক :: : ইসলামী ব্যাংককে ঘিরে অস্থিরতা কোনোভাবেই কমছে না। গত রোববার আবারও ইসলামী ব্যাংকের প্রধান কার্যাল...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম জেলা প্রতিনিধি : কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) সীমান্ত এলাকায় পরিচালিত বিশেষ ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দুই মাস দায়িত্ব পালনের পর এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচিত স...বিস্তারিত
চট্টগ্রাম ব্যুরো : : চট্টগ্রাম নগরের ফয়’স লেক চিড়িয়াখানার প্রবেশমুখে অবস্থিত একটি আবাসিক হোটেল থেকে মোহাম্মদ রিপন ও...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited