শিরোনাম
স্পোর্টস ডেস্ক : | ০৮:৫৭ পিএম, ২০২০-১১-০৫
সব ধরনের ক্রিকেট থেকে সাকিব আল হাসানের নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হয়ে গেছে গত ২৮ অক্টোবর। এখন অপেক্ষা ৩৩ বছর বয়সী অলরাউন্ডারের মাঠে ফেরার।
তবে এক বছর মাঠের বাইরে থাকায় সাকিবের মানিয়ে নিতে একটু সময় লাগতে পারে। মাঝে শ্রীলঙ্কা সফরকে সামনে রেখে আমেরিকা থেকে দেশে ফিরে বিকেএসপিতে গুরু মোহাম্মদ সালাউদ্দিনের অধীনে ফিটনেস নিয়ে কাজ করেছিলেন তিনি। তবে সালাউদ্দিন মনে করেন, সাকিবের ফিটনেসের অবস্থা ভালো ছিল।
বৃহস্পতিবার (০৫ নভেম্বর) মিরপুরে সাংবাদিকদের একথা জানান সালাউদ্দিন। চলতি মাসে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ দিয়ে আবার মাঠে ফিরবেন সাকিব। এই টুর্নামেন্টে খেলতে হলে ক্রিকেটারদের ফিটনেস টেস্ট দিয়ে তারপর খেলতে হবে। সালাউদ্দিন মনে করে সাকিবের ফিটনেসের অবস্থা ভালো। তাই এই ফিটনেস টেস্ট সাকিবের জন্য বেশ সহজ হবে।
সালাউদ্দিন বলেন, 'ভালো লাগতেছে যে, সে আবার ক্রিকেট খেলা শুরু করবে। আমেরিকাতে কি করেছে তা তো জানিনা। কিন্তু আগে যখন ছিল তখন ফিটনেস খুব ভালো অবস্থায় ছিল। যদি আমেরিকাতে ফিটনেস নিয়ে কাজ করে থাকে আমার মনে হয় তার জন্য সুবিধা হবে ফিটনেস টেস্টে পাশ করার ব্যাপারে। খেলা নিয়ে খুব বেশি উদ্বিগ্ন না, আজ হোক কাল হোক সে আগের জায়গায় ফিরে আসবে। '
বৃহস্পতিবার রাতে আমেরিকা থেকে দেশে ফেরার কথা রয়েছে বিশ্বরেসরা অলরাউন্ডারের। দেশে ফিরে সাকিবকে নিয়ে অনুশীলনের কোনো পরিকল্পনা আছে কিনা এমন প্রশ্নে সালাউদ্দিন বলেন, 'এ নিয়ে আমার সঙ্গে এখনও কোনো কথা হয়নি। যেহেতু এখন সে বোর্ডের অধীনে, বোর্ডের সঙ্গে আলাপ আলোচনা করেই সিদ্ধান্ত নেবে কীভাবে অনুশীলন করবে। সত্যি কথা বলতে, আমার সঙ্গে এ বিষয়ে কোনো কথা হয়নি। সর্বশেষে ৫-৭ দিন আগে অন্য বিষ
স্পোর্টস ডেস্ক : : বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবু...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপ এখন শেষ আটের লড়াইয়ে। ট্রফির পাশাপাশি সমান উত্তেজনা তৈরি হয়েছে গোল্ডেন বুট নিয়েও। ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায়ের দুই দিনের মধ্যেই কোচ রবার্তো মার্তিনেজের সঙ্গে পথচলার ইতি টানল ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল সামনে রেখে বড় দুশ্চিন্তায় শেষ আটে ওঠা দলগুলো। কেননা সেমিফাইনাল...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ইতিহাস গড়ার স্বপ্ন নিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মাঠে নামছে মরক্কো। তবে ফ্রান্সের বিপক্ষে ম...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ফিফা বিশ্বকাপে প্যারাগুয়ের বিপক্ষে পাওয়া হলুদ কার্ড বাতিলের জন্য ফরাসি ফুটবল ফেডারেশনের (এফএফএফ)...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited