শিরোনাম
ষ্টাফ রিপোর্টার : | ১০:০৭ পিএম, ২০২৪-১০-০৪
হিজবুত তাহরির মিডিয়া সমন্বয়ক ইমতিয়াজ সেলিমকে আটক করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।
শুক্রবার সকালে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) বিষয়টি নিশ্চিত করে ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরির এর মিডিয়া সমন্বয়ক ইমতিয়াজ সেলিম'কে গ্রেফতার করা হয়েছে। ৪ অক্টোবর (শুক্রবার) ভোরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেররিজম এ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। তাঁর বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা রয়েছে। এছাড়াও ইমতিয়াজ সেলিম পল্লবী ও খিলগাঁও থানার আরো দুটি মামলার এজাহার নামীয় আসামি।
উল্লেখ্য,তার বিরুদ্ধে আরো তিনটি মামলা বিচারাধীন রয়েছে। শুক্রবার তাকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তদন্ত কর্মকর্তা সিটিটিসির সাইবার ইন্টেল টিমের পরিদর্শক মো. খাইরুল ইসলাম তার সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে বিচারক শাহিন রেজা তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার অভিযোগে বলা হয়েছে, খেলাফতের দাবী জানিয়ে বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে গত ১৩ সেপ্টেম্বর দুপুর ২ টা ৩৫ মিনিটে শাহবাগ থানার প্রেস ক্লাবের সামনে মিছিল করে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিজবুত তাহরীর সদস্যরা। এসময় পুলিশ বাঁধা দিলে তারা সেই বাঁধা উপেক্ষা করেন হাইকোর্টের দিকে যেতে থাকে। এরপর অতিরিক্ত পুলিশের উপস্থিতি লক্ষ্য করে তারা পালিয়ে যায়। এ ঘটনায় রাজধানীর শাহবাগ থানায় সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা দায়ের করেন পুলিশ।
এর আগে গত ২৮ সেপ্টেম্বর চট্টগ্রামে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরিরকে ‘জঙ্গি’ উল্লেখ করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন আইজিপি মো. ময়নুল ইসলাম।
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত
মোঃ আরফান উদ্দীন : দূর থেকে দেখলে মনে হবে ছোট্ট কোনো ঝোপঝাড়ে ঢাকা পরিত্যক্ত বনভূমি। কাছে গেলেই চোখে পড়ে মরিচা ধরা গাড়...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : একদিকে কুমিল্লায় ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ ১৩ বছরের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, অন্যদিকে খুলনায় ‘...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিন সংকটে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পণ্যবাহী ট্রেন চলাচল অনেকটা কমে গেছে। একসময় চ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited