বাংলাদেশ   সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

ফেনীতে র‍্যাবের অভিযানে ছিনতাই হওয়া মিশুক গাড়িসহ গ্রেফতার ৩ 

মোঃ মাসুদুজ্জামান রাজিব    |    ০৬:৩১ পিএম, ২০২৪-১০-১৬

ফেনীতে র‍্যাবের অভিযানে ছিনতাই হওয়া মিশুক গাড়িসহ গ্রেফতার ৩ 

ফেনী জেলা সদর হাসপাতাল এলাকা থেকে ছিনতাই হওয়া মিশুক গাড়ি উদ্ধার সহ ৩ জন ছিনতাইকারীকে গ্রেফতার করে র‌্যাব-৭ ফেনী ক্যাম্পের একটি দল।

র‍্যাব জানায়, ফেনী সদরের নাজমা আক্তার (৩৩) তিনি মাথিয়ারা এলাকার বাসিন্দা এবং মিশুক গাড়ি ভাড়া দিয়ে তিনি দৈনিক কিছু টাকা আয় করতেন। গত মঙ্গলবার সন্ধ্যা আনুমানিক ১৭:৪৫ ঘটিকায় চালক মোঃ সুমন হোসেন ফেনী শহরের ট্রাংক রোড হতে ০৩ জন যাত্রী নিয়ে সোনাপুর এর উদ্দেশ্যে রওনা হয়। যাত্রাপথে ফেনী পলিটেকনিক্যাল ইন্সটিটিউট সংলগ্ন ফলেশ্বর রোডে মিশুক গাড়ির যাত্রীবেশী ছিনতাইকারী প্রস্রাব করার অজুহাতে গাড়ি চালককে থামাতে বলে। গাড়ি থামালে অপর দুই যাত্রীবেশী ছিনতাইকারী তাৎক্ষনিকভাবে মিশুক গাড়ির চালককে পিছন থেকে গামছা দিয়ে তার মুখ বাঁধার চেষ্টা করে। তখন চালক চিৎকার চেঁচামেচি করে উঠলে ছিনতাইকারীদের সাথে তার ধস্তাধস্তি চলতে থাকে। এক পর্যায়ে ছিনতাইকারী দলের প্রধান রবিন সুমনের বাম হাতের আঙুলে কামড় দিলে সে মাটিতে পড়ে যায়। চালক সুমন মাটিতে পড়ে হাতে ও পায়ে জখমপ্রাপ্ত হয়। এসময় চালককে তার অন্ডকোষে চাপ দিয়ে মেরে ফেলার চেষ্টা করলে তার আর্তচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসে এবং ছিনতাইকারী দলের প্রধান রবিনকে হাতেনাতে আটক করে এবং মোঃ শাকিল কৌশলে পালিয়ে গেলেও অপরজন মোঃ মেহেদী মিশুক গাড়িটি ছিনতাই করে হাঙ্কার রোড দিয়ে বিরিঞ্চি অভিমুখে যাত্রা করে। পরে মিশুক চালক ঘটনাটি গাড়ির মালিককে জানালে তিনি তাৎক্ষনিকভাবে রাতে বিষয়টি র‌্যাব-৭ এর সিপিসি-১, ফেনী ক্যাম্পে অবহিত করেন। উক্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-৭ এর আওতাধীন সিপিসি-১, ফেনী ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল বুধবার আনুমানিক ০০:৫০ ঘটিকায় ফেনী জেলার ফেনী মডেল থানাধীন সদর হাসপাতাল মোড় সংলগ্ন পাকা রাস্তার উপর একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে সন্দেহজনক একটি মিশুক গাড়ি এগিয়ে আসতে দেখে তা থামানোর সংকেত দিলে উক্ত মিশুক গাড়িটি না থামিয়ে কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র‌্যাব সদস্যরা উক্ত মিশুক গাড়ি সহ আসামি মোঃ শাকিল মিয়া (২৩), মোঃ মেহেদী হাসান (২২)'কে গ্রেফতার করে এবং স্থানীয় লোকজনের হাতে আটক হওয়া প্রধান ছিনতাইকারী মোঃ হোসেন প্রকাশ রবিন (২৫), কে র‍্যাব হেফাজতে নেয়। গ্রেফতার রবিন ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার পশ্চিম শিলুয়া গ্রামের তৌহিদুল ইসলামের ছেলে ও শাকিল নেত্রকোনা জেলার দুগিয়া নয়াপাড়া গ্রামের বাদশা মিয়ার ছেলে এবং অপরজন পিরোজপুর জেলার জিয়া নগর থানার আমতলা গ্রামের মনির হাওলাদারের ছেলে।

র‍্যাব-৭ এর সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) মো.শরীফুল উল আলম উক্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে 'দৈনিক আমাদের বাংলা'কে জানান, এবিষয়ে মিশুক গাড়ির মালিক নাজমা আক্তার বাদী হয়ে গ্রেফতারকৃত ছিনতাইকারীদের বিরুদ্ধে ফেনী মডেল থানায় একটি এজাহার দায়ের করেন। উক্ত এজাহারের ভিত্তিতে গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বুধবার ফেনী মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

রিটেলেড নিউজ

সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনে উদ্যোগ

সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনে উদ্যোগ

আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত


গফরগাঁওয়ে বন্ধ বিদ্যালয়ে সরকারি ভিজিট, সরেজমিনে নেই শিক্ষক-শিক্ষার্থী!

গফরগাঁওয়ে বন্ধ বিদ্যালয়ে সরকারি ভিজিট, সরেজমিনে নেই শিক্ষক-শিক্ষার্থী!

নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত


কক্সবাজার দিয়ারা সেটেলমেন্ট অপারেশন ক্যাম্পে দালালদের দৌরাত্ম্য বন্ধ হওয়ায় অপপ্রচার! 

কক্সবাজার দিয়ারা সেটেলমেন্ট অপারেশন ক্যাম্পে দালালদের দৌরাত্ম্য বন্ধ হওয়ায় অপপ্রচার! 

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত


চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত


বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর