বাংলাদেশ   সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

যশোরে  ইজিবাইক চোর চক্রের ৮ সদস্য  গ্রেফতার, ৮টি ইজিবাইক মাস্টারচাবি ও যন্ত্রপাতি উদ্ধার 

সংবাদদাতা, যশোর :    |    ০৬:১০ পিএম, ২০২০-১১-০৭

যশোরে  ইজিবাইক চোর চক্রের ৮ সদস্য  গ্রেফতার, ৮টি ইজিবাইক মাস্টারচাবি ও যন্ত্রপাতি উদ্ধার 

 


 যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি ) পুলিশ আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের ৮ সদস্যকে গ্রেফতার করেছে । এসময় ৮টি ইজিবাইক, মাস্টার চাবি, চুরি করার যন্ত্রপাতি উদ্ধার করা হয়েছে। আটককৃতরা হলো,  যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের আমবটতলা সাজিয়ালি এলাকার আব্দুল আজিজের ছেলে রাজু ওরফে বড় রাজু, খুলনার দিঘলিয়ার হাজিগ্রাম উত্তরপাড়া গ্রামের বাবুল মোল্যার ছেলে রাজু মোল্যা, যশোর শহরের শংকরপুর এলাকার নুরনবী মেম্বারের বাড়ির ভাড়াটিয়া ইয়ার আলী মোল্যার ছেলে শাহাদৎ, একই এলাকার পানির ট্যাংকির পাশে মৃত মিজান শেখের ছেলে আনারুল ইসলাম, যশোর সদরের ধর্মতলার জাকির সরদারের ছেলে শাহিন, নুরপুর দক্ষিণপাড়ার জামাল গাজীর ছেলে রবিউল ইসলাম গাজী, যশোরের মণিরামপুর উপজেলার দোনার গ্রামের আশরাফ আলী বিশ্বাসের ছেলে সোহেল রানা, খুলণার হরিণটানা থানার কৈয়াবাজারের মৃত ইসমাইল হাওলাদারের ছেলে সুমন হাওলাদার। শনিবার ৭ নভেম্বর দুপুরে প্রেসব্রিফিং এ পুলিশ সুপার মোহাম্মদ আশরাফ হোসেন এ তথ্য জানান।
তিনি জানান, ২ নভেম্বর রাতে কোতয়ালি থানার সরদার বাগডাঙ্গা গ্রামে নুর ইসলামের গ্যারেজের তালা ভেঙ্গে গ্যারেজের মধ্যে একই গ্রামে ইজিবাইক চালক কলিম বিশ্বাস ও পুলতাডাঙ্গা গ্রামের সাইফুল ইসলামের ২টি ইজিবাইক চুরি হয়। এ ঘটনায় থানায় মামলা হয়। একাধিক চুরির ঘটনায় পুলিশ চোরদের গ্রেফতার ও রহস্য উদঘাটনের জন্য যশোর কোতয়ালি থানা ও ডিবি পুলিশের চৌকস দল অভিযান শুরু করে। এরপর পুলিশ সুপার মামলাটি তদন্তের জন্য ডিবি পুলিশকে দায়িত্ব দেন।
পুলিশ সুপার জানান, যশোর জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সোমেন দাশের নেতৃত্বে ডিবি’র এসআই মফিজুল ইসলাম, সোলাইমান আক্কাস ও শামীম হোসেনসহ অন্যান্য অফিসার ও ফোর্স গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার বিকালে শহরের পালবাড়ী মুর্তির মোড় হতে সংঘবদ্ধ ইজিবাইক চোর-চক্রের ইজিবাইক চুরি করার সলা পরামর্শের সময় মাস্টার চাবিসহ ৫ সদস্যকে গ্রেফতার করে।  তাদের স্বীকারোক্তি মতে যশোর সদরের নুরপুর হইতে ১ জনকে ও মনিরামপুর রাজগঞ্জ হইতে ১ জনকে গ্রেফতার পূর্বক তাদের স্বীকারোক্তি মোতাবেক কেএমপি খুলনার হরিনটানা থানাধীন কৈয়া বাজার মুল হোতাকে গ্রেফতার পূর্বক হরিনটানা ও সোনাডাঙ্গা থানা এলাকা থেকে মামলার ২টিসহ ৮টি চোরাই ইজিবাইক উদ্ধার করে। আটককৃতদের বিরুদ্ধে আন্তঃ জেলায় বিভিন্ন থানায় একাধিক চুরি মামলা রয়েছে বলে সংবাদ সম্মেলনে দাবি করা হয়।
প্রেসব্রিফিংএ অতিরিক্ত পুলিশ সুপার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম ডিবির অফিসার ইনচার্জ সোমেন দাশসহসহ পুলিশ কর্মকর্তা ও সদস্য উপস্থিত ছিলেন। পুলিশ সুপার বলেন,উদ্ধারকৃত ইজিবাইকের মধ্যে মালিক বিহীন ৬টি পুলিশ লাইনে রাখা রয়েছে। উপযুক্ত প্রমান সাপেক্ষে সেগুলি দেওয়া হবে। সাংবাদিকদের মাধ্যমে তিনি উদ্ধারকৃত চুরি যাওয়া ইজিবাইকের মালিকদের দৃষ্টি আর্কষন করেন।
 

রিটেলেড নিউজ

বেশির ভাগ অপরাধের মূল কারণ মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

বেশির ভাগ অপরাধের মূল কারণ মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত


মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ সচিব

মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ সচিব

শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত


পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত


ঢাবি ক্যাম্পাসে কে ঢুকছে কে বের হচ্ছে, নজর রাখবে এআই ক্যামেরা

ঢাবি ক্যাম্পাসে কে ঢুকছে কে বের হচ্ছে, নজর রাখবে এআই ক্যামেরা

আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :  ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত


পদায়নে ‘ঘুস’বাণিজ্য, ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে : তদন্ত করবে দুদক

পদায়নে ‘ঘুস’বাণিজ্য, ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে : তদন্ত করবে দুদক

নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত


আপিল বিভাগে বাগবিতণ্ডা : এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

আপিল বিভাগে বাগবিতণ্ডা : এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর