বাংলাদেশ   মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

রাঙ্গুনিয়ার ‘খাঁ মসজিদ’ মোতোয়াল্লী দ্বারা পরিচালনার দাবিতে সংবাদ সম্মেলন

চট্টগ্রাম ব্যুরো :    |    ০৬:৫৮ পিএম, ২০২৪-১০-৩০

রাঙ্গুনিয়ার ‘খাঁ মসজিদ’ মোতোয়াল্লী দ্বারা পরিচালনার দাবিতে সংবাদ সম্মেলন

রাঙ্গুনিয়া উপজেলাধীন ৬নং পোমরা ইউনিয়নস্থ “খাঁ মসজিদ” একটি ঐতিহ্যবাহী মসজিদ। এ মসজিদের ব্যবস্থাপনায় মোতোয়াল্লী পরিবারকে অবজ্ঞা, অবহেলা, লাঞ্ছিত করে চর দখলের মতো মসজিদ দখল করে নেয় আওয়ামী ফ্যাসিবাদের দোসর ভোটবিহীন চেয়ারম্যান জহির আহমদ চৌধুরী, তার ছেলে জাহেদুল ইসলাম চৌধুরী আইয়ুব, আবদুস সাত্তারসহ আরো ৯/১০ জন অসাধু স্বার্থান্বেষী ব্যক্তি। তাদের অবৈধ দখলদারিত্বের অবসান ঘটিয়ে মোতোয়াল্লী পরিবারের নিকট মসজিদ পরিচালনার দায়িত্ব হস্তান্তরে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে সংবাদ সম্মেলন করেছে আজল উদ্দীন ওয়াকফ এস্টেট মোতোয়াল্লী পরিবার। 
আজ (৩০ অক্টোবর, বুধবার) সকাল ১১টায় দৈনিক আজাদীর হলরুমে খাঁ মসজিদ মোতোয়াল্লী দ্বারা পরিচালনার দাবিতে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মোতোয়াল্লী পরিবারের সদস্য মোহাম্মদ মাহামুদুর রহমান খতিব। এ সময় উপস্থিত ছিলেন মোতোয়াল্লী পরিবারের সদস্য মাওলানা মোস্তাফিজুর রহমান খতিব, হাফেজ আবদুল করিম, মোহাম্মদ আবদুল ছবুর, মোহাম্মদ হারুন, হামিদুর রহমান, মোহাম্মদ খোরশেদ আলম ও আবদুল মান্নান।
সংবাদ সম্মেলনে জানানো হয়, মরহুম আজল উদ্দিন খতিবের মৃত্যুর পর বংশ পরম্পরায় আইনানুগ ওয়ারিশগণ মোতোয়াল্লী নিযুক্ত হয়ে আসছে। বিভিন্ন সময়ে বিভিন্ন মামলা ও মিস মামলার রায়ও আমাদের পক্ষে এসেছে। এতদসত্ত্বেও জহির আহমদ চৌধুরী গং প্রচলিত আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে পেশি শক্তি প্রয়োগের মাধ্যমে মোতোয়াল্লী পরিবারকে মসজিদের খেদমত করা থেকে নানা কুটকৌশলে নিবৃত করে রেখেছেন। সম্প্রতি এ অবৈধ দখলদার গং মোতোয়াল্লী পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকিও দিচ্ছেন বলে সংবাদ সম্মেলনে দাবি করেন।
অবৈধ দখলদার গং উদ্যত হয়ে মরহুম হাফেজ মাওলানা মমতাজুর রহমান খতিবের কবরের সমাধিফলকে মোতোয়াল্লী ও নামটি কালো রঙ দিয়ে মুছে দেয়। মোতোয়াল্লী পরিবারের সদস্যদের জীবন ও জানমালের নিরাপত্তা এবং ওয়াকফ এস্টেট পরিচালনায় আদালতের রায় বাস্তবায়ন ও বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় অবৈধ দখলদারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে তাদের হাত থেকে ঐতিহাসিক খাঁ মসজিদকে রক্ষা করা এবং মোতোয়াল্লী পরিবারের তত্ত্বাবধানে পরিচালনার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জোর দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে।

রিটেলেড নিউজ

সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনে উদ্যোগ

সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনে উদ্যোগ

আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত


গফরগাঁওয়ে বন্ধ বিদ্যালয়ে সরকারি ভিজিট, সরেজমিনে নেই শিক্ষক-শিক্ষার্থী!

গফরগাঁওয়ে বন্ধ বিদ্যালয়ে সরকারি ভিজিট, সরেজমিনে নেই শিক্ষক-শিক্ষার্থী!

নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত


কক্সবাজার দিয়ারা সেটেলমেন্ট অপারেশন ক্যাম্পে দালালদের দৌরাত্ম্য বন্ধ হওয়ায় অপপ্রচার! 

কক্সবাজার দিয়ারা সেটেলমেন্ট অপারেশন ক্যাম্পে দালালদের দৌরাত্ম্য বন্ধ হওয়ায় অপপ্রচার! 

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত


চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত


বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর