শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৫:০৬ পিএম, ২০২৪-১০-৩১
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেছেন, গত ১৫ বছর তরুণ প্রজন্মের কাছে ৭ই নভেম্বরের ইতিহাসকে বিকৃত করে উপস্থাপন করা হয়েছে। তরুণ প্রজন্ম গত ১৫ বছর ৭ নভেম্বরের সঠিক ইতিহাস জানতে পারেনি। এজন্য, এ বছর আমরা ব্যাপকভাবে দিবসটি উৎযাপনের মধ্য দিয়ে তরুণ প্রজন্মের সামনে ৭ই নভেম্বরের সঠিক ইতিহাস তুলে ধরতে চাই। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে "৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস" পালন উপলক্ষে অনুষ্ঠিত যৌথসভা শেষে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব এসব কথা বলেন।
তিনি আরো বলেন, গত ৫ আগস্ট শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে, কিন্তু গনতন্ত্রের পথে এখনো যাত্রা শুরু করেনি। গনতন্ত্রের পথে যাত্রা শুরু করতে সুষ্ঠু নির্বাচন জরুরি। আশাকরি, বর্তমান অন্তবর্তী সরকার দেশে গনতান্ত্রিক প্রক্রিয়া শুরুর লক্ষ্যে দ্রুত একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনের দিকে এগিয়ে যাবে।’
এর আগে দুপুর ১২টায় কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির যৌথসভা অনুষ্ঠিত হয়। সভায় ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাদের অংশগ্রহণে অনুষ্ঠিত বৈঠক শেষে সংবাদ সম্মেলনে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর "৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস" উপলক্ষে বিএনপির পক্ষ থেকে ১০ দিন ব্যাপি কর্মসূচি ঘোষণা করেন।
নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত
শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত
আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited