বাংলাদেশ   মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

রাঙামাটিতে অবসরপ্রাপ্ত সেনাসদস্যকে অপহরণের অভিযোগ

চট্টগ্রাম ব্যুরো :    |    ০৫:৩৭ পিএম, ২০২৪-১১-০২

রাঙামাটিতে অবসরপ্রাপ্ত সেনাসদস্যকে অপহরণের অভিযোগ

রাঙামাটি কাউখালী থেকে অবসরপ্রাপ্ত এক সেনা সদস্যকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। অপহৃত অবসরপ্রাপ্ত সেনা সদস্য হলো রুইচাউ মারমা (৭৫) প্রকাশ ববির পিতা। মঙ্গলবার (২৯ অক্টোবর) উপজেলার কলমপতি ইউনিয়নের বড়ডলু এলাকা থেকে একদল সশস্ত্র সন্ত্রাসী তাকে অপহরণ করেছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। মঙ্গলবার অপহরন করা হলেও শুক্রবার বিকেলে তা জানাজানি হয়।

স্থানীয় সূত্র জানায়, যেখান থেকে অপহরন করা হয়েছে সে এলাকা পার্বত্য চুক্তি বিরোধী সংগঠন ইউপিডিএফ’র নিয়ন্ত্রনাধীন। ইউপিডিএফ’র সম্পৃক্ততায় এ অপহরনের ঘটনা ঘটিয়েছে বলে স্থানীয়দের ধারনা।

কাউখালী থানার ওসি সাইফুর রহমান সোহাগ অপহরনের ঘটনার কথা তিনিও লোক মূখে শুনেছেন বলে জানান। তবে কারা বা কি কারণে অপহরণ করা হয়েছে তা জানাতে পারেনি।

তাছাড়া পরিবারের পক্ষ থেকেও কোন অভিযোগ করা হয়নি বলে তিনি জানিয়েছেন। এর আগেও উক্ত এলাকায় এক যুবক গুলিবিদ্ধ হয়েছে। এসব ঘটনায় উক্ত এলাকায় স্থানীয়দের মধ্যে আতংক দেখা দিয়েছে। অপরদিকে ইউপিডিএফ তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, কাউখালী উপজেলার কলমপতি ইউনিয়নের বড়ডলু এলাকার বাসিন্দা অবসরপ্রাপ্ত সাবেক সেনা সদস্য  রুইইচাউ মারমা (৭৫) প্রকাশ ববির পিতাকে ইউপিডিএফ’র চাঁদা কালেক্টর রিমনসু ওরফে টুইক্কা মারামা ও পোষ্ট পরিচালক চাইসিউ ওরফে অভি মারমার নেতৃত্বে ১০-১২ জনের একটি দল গত ২৯ অক্টোবর ঐ সেনা সদস্যকে তার বাড়ীর সামনে থেকে অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে যায়।

অপহরণকারীরা তাকে দূর্গম বড়ইছড়ি এলাকার দিকে নিয়ে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। তবে ভয়ে এতোদিন কেউ মুখ খোলেননি। বড়ইছড়ি এলাকাটি মূলতঃ চুক্তি বিরোধী ইউপিডিএফ গ্রুপের শক্তিশালী ঘাটি হিসেবে পরিচিত। কাউখালীর এ এলাকাটিতে ইউপিডিএফ যুগের পর যুগ এক ধরনের  আধিপত্য ধরে রেখেছে।

তবে কি কারণে সত্তরোর্ধ এ ব্যক্তিকে অপহরণ করা হয়েছে তা নিশ্চিত করতে পারেনি কোন পক্ষই। অপহৃতর পরিবারও বিষয়টি নিশ্চিত করেছে। অপহৃতর স্ত্রী জানান, রুইচাউ মারমা সুস্থ আছেন। খুব শীঘ্রই তাকে ছেড়ে দেয়া হবে বলে তিনি জানান। তবে মুক্তিপণের বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি এ বিষয়টি এড়িয়ে যান।

কলমপতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ক্যাজাই মারমা জানান, আজ কালের মধ্যে তাকে ছেড়ে দেয়া হতে পারে, বিভিন্ন সূত্র থেকে এমন তথ্যই পেয়েছি। তবে কি কারণে এই বৃদ্ধাকে অপহরণ করা হয়েছে সে বিষয়ে খোলাসা করতে পারেননি তিনি।

অপহৃত অবসরপ্রাপ্ত সেনা সদস্য রুইচাউ মারমা এ এলাকার সর্বজন পরিচিত একজন ব্যক্তি। তার সাথে উপজেলার পাহাড়ী বাঙ্গালী সকল সম্প্রদায়ের বেশ সখ্যতা রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক বড়ডলু এলাকার এক বাসিন্দা জানান, একজন অবসরপ্রাপ্ত সেনা সদস্য হিসেবে পাহাড়ের চলমান সন্ত্রাসী কর্মকান্ডের বিরোধী ছিলেন তিনি। এসব কারণে তাকে অপহরণ করা হয়ে থাকতে পরে বলে ধারনা করা হচ্ছে।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে ইউপিডিএফ’র নেতা অমিয় চাকমা জানিয়েছেন অবসরপ্রাপ্ত সেনাসদস্য অপহরনের সাথে তাদের দলের কোন সম্পৃক্ততা নাই। কে বা কারা  ঘটনা ঘটিয়ে ইউপিডিএফ’র নামে প্রপাগান্ডা চালাচ্ছে। তিনি ইউপিডিএফ’র বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে  প্রকৃত ঘটনা উদঘাটনের সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি দাবী জানিয়েছেন।

উল্লেখ্য গত ১৯ অক্টোবর উক্ত এলাকায় অংথোয়াই চিং মারমা নামক এক যুবককে গুলিবিদ্ধ হওয়ার ঘটনাও ঘটেছে। এসব ঘটনায় পুরো এলাকায় স্থানীয়দের মধ্যে আতংক বিরাজ করছে।

রিটেলেড নিউজ

সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনে উদ্যোগ

সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনে উদ্যোগ

আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত


গফরগাঁওয়ে বন্ধ বিদ্যালয়ে সরকারি ভিজিট, সরেজমিনে নেই শিক্ষক-শিক্ষার্থী!

গফরগাঁওয়ে বন্ধ বিদ্যালয়ে সরকারি ভিজিট, সরেজমিনে নেই শিক্ষক-শিক্ষার্থী!

নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত


কক্সবাজার দিয়ারা সেটেলমেন্ট অপারেশন ক্যাম্পে দালালদের দৌরাত্ম্য বন্ধ হওয়ায় অপপ্রচার! 

কক্সবাজার দিয়ারা সেটেলমেন্ট অপারেশন ক্যাম্পে দালালদের দৌরাত্ম্য বন্ধ হওয়ায় অপপ্রচার! 

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত


চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত


বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর