শিরোনাম
খাগড়াছড়ি প্রতিনিধি : | ০৩:৫৩ পিএম, ২০২৪-১১-০৪
৩৬ সপ্তাহের মৌলিক প্রশিক্ষণ শেষে খাগড়াছড়ির দীঘিনালায় নবীন সেনা সদস্যদের ‘সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ’ অনুষ্ঠিত হয়েছে। কুচকাওয়াজ শেষে ৭৫৮ জন নবীন সদস্য শপথ নেন। সোমবার (৪ নভেম্বর) সকালের দিকে দীঘিনালায় ফরমেশন অ্যাডহক রিক্রুট ট্রেনিং সেন্টারে ‘সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ ও রিক্রুট-২০২৪’ এর শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশন এবং চট্টগ্রামের এরিয়ার কমান্ডার মেজর জেনারেল মীর মুশফিকুর রহমান। মেজর মুশফিকুর রহমান সেনাবাহিনীর নবীন সদস্যদের আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার পবিত্র দায়িত্ব পালনে সদাপ্রস্তুত থাকার আহ্বান জানান। একইসঙ্গে ভালো মানুষ হওয়ার প্রত্যয় হৃদয়ে ধারণ করার অনুরোধ জানান তিনি। ৩৬ সপ্তাহের কঠিন মৌলিক প্রশিক্ষণ শেষে রিক্রুট ব্যাচে ২০২৪ এর ৭৫৮ জন নবীন সদস্য সেনাবাহিনীতে পদাতিক রেজিমেন্টে যোগ দেবেন। প্রশিক্ষণ চলাকালীন বিভিন্ন ইভেন্টে সেরা নৈপুণ্য প্রদর্শন করার জন্য প্রধান অতিথি সেরা ছয় রিক্রুটদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন। এসময় খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান ছাড়াও ঊর্ধ্বতন সামরিক-বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited