বাংলাদেশ   শুক্রবার, ৭ আগস্ট ২০২৬  

শিরোনাম

ঘূর্ণিঝড় ‘ফিনজাল’এর প্রভাবে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা

আমাদের বাংলা ডেস্ক :    |    ০৮:০৮ পিএম, ২০২৪-১১-৩০

ঘূর্ণিঝড় ‘ফিনজাল’এর প্রভাবে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা

আবহাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘণীভূত হয়ে ঘূর্ণিঝড় ‘ফিনজাল’-এ পরিণত হয়েছে। এর প্রভাবে দেশের তিন বিভাগে আকাশ আংশিক মেঘলা এবং কোথাও কোথাও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, আজ সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। 

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘ফিনজাল’ আরো উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়েছে। আজ সন্ধ্যা নাগাদ উত্তর তামিলনাড়ু উপকূল অতিক্রম করতে পারে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা গতিবেগ ঘন্টায় সর্বোচ্চ ঘন্টায় ৬২ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই উত্তাল রয়েছে।

চট্টগ্রাম,কক্সবাজার,মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ০২ নন্বর (পুন:) ০২ নন্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সকল মাছধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। 

আবহাওয়া অফিস জানায়, গতকাল শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সীতাকুন্ডে ৩৪ ডিগ্রি এবং আজ সর্বনিম্ন তেঁতুলিয়ায় ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। 

ঢাকায় বাতাসের গতিবেগ ছিলো উত্তর ও উত্তর- পশ্চিম দিক থেকে ঘন্টায় ৬-১২ কি. মি.। 

আজ ভোর ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আদ্রতা ছিল ৭৯ শতাংশ।

রিটেলেড নিউজ

২০ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে

২০ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে

আমাদের বাংলা ডেস্ক : : দেশের ২০টি অঞ্চলের ওপর দিয়ে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। তাই সেসব এলাকার নদীবন্দরগুলোতে তোলা হয়...বিস্তারিত


সন্ধ্যার মধ্যে আট অঞ্চলে ঝড়ের আভাস

সন্ধ্যার মধ্যে আট অঞ্চলে ঝড়ের আভাস

শফকত সাদিয়া আহমেদ : সন্ধ্যার মধ্যে দেশের আট অঞ্চলে বজ্র বৃষ্টিসহ ঝড়ের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এসব অঞ্...বিস্তারিত


রাতের মধ্যে ৮০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস

রাতের মধ্যে ৮০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস

আমাদের বাংলা ডেস্ক : : রাতের মধ্যে দেশের ১০টি অঞ্চলের ওপর দিয়ে সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হা...বিস্তারিত


হালকা বৃষ্টির আভাস, বাড়তে পারে রাতের তাপমাত্রা

হালকা বৃষ্টির আভাস, বাড়তে পারে রাতের তাপমাত্রা

আমাদের বাংলা ডেস্ক : : আগামী পাঁচ দিন সারাদেশে আবহাওয়ার বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে এর মধ্যে দেশের কোথাও কোথাও ...বিস্তারিত


শৈত্যপ্রবাহ ফের বাড়ার শঙ্কা

শৈত্যপ্রবাহ ফের বাড়ার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক : সম্প্রতি দেশের বিভিন্ন অঞ্চলে শীতের তীব্রতা কিছুটা কমে এলেও ফের শৈত্যপ্রবাহ বাড়ার আশঙ্কা দেখা দি...বিস্তারিত


১৩ জেলায় শৈত্যপ্রবাহ, কমবে দক্ষিণাঞ্চলের তাপমাত্রা

১৩ জেলায় শৈত্যপ্রবাহ, কমবে দক্ষিণাঞ্চলের তাপমাত্রা

আমাদের বাংলা ডেস্ক : : দেশের ১৩ জেলার ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সেইসঙ্গে ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর