শিরোনাম
মোঃ মাসুদুজ্জামান রাজিব | ০৫:১৬ পিএম, ২০২৪-১২-১২
ফেনীর মোহাম্মদ আলী বাজার হতে ডাকাতি মামলায় ১০ বছর সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি নুরুল আলম প্রকাশ শিশির’কে দীর্ঘ ২১ বছর পর গ্রেফতার করে র্যাব-৭, চট্টগ্রামের একটি দল।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, ফেনী সদর মডেল থানার এক মামলায় ১০ বছরের সশ্রম কারাদন্ড এবং ২০০০ হাজার টাকা অর্থদন্ডপ্রাপ্ত পলাতক আসামি ফেনী মডেল থানার মোহাম্মদ আলী বাজার এলাকায় অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে র্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল বুধবার দুপুরে ঔই এলাকায় অভিযান পরিচালনা করে আসামি নুরুল আলম প্রকাশ শিশির'কে (৪১) গ্রেফতার করে হেফাজতে নেয় র্যাব। সে ফেনী সদর থানার দক্ষিণ আবুপুর এলাকার আবুল হোসেনের ছেলে। এছাড়াও সে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর নিকট থেকে গ্রেফতার এড়াতে দীর্ঘ ২১ বছর ফেনী জেলার বিভিন্ন স্থানে আত্মগোপন করে আসছিল।
র্যাব-৭ এঁর সহকারি পরিচালক (মিডিয়া) এআরএম মোজাফফর হোসেন 'দৈনিক আমাদের বাংলা'কে ফেনীতে দীর্ঘ ২১ বছর পলাতক থাকা ১০ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন এবং গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বৃহস্পতিবার তাকে ফেনী সদর মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited