শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক : | ১২:৪৭ পিএম, ২০২৫-০৬-২১
চলমান যুদ্ধের মধ্যে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ফলে ইসরায়েলের প্রতিদিন আনুমানিক ২০০ মিলিয়ন ডলার খরচ হচ্ছে।
যার ফলে দেশটিতে অর্থনৈতিক বিপর্যয় ও প্রতিরক্ষা ব্যয়ের চাপ দ্রুত বেড়ে চলেছে— এমনটাই জানিয়েছে পশ্চিমা ও ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো।
ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সঙ্গে সংঘাত তীব্রতর হওয়ায় ইসরায়েল আর্থিকভাবে ব্যাপক চাপে পড়েছে এবং প্রতিদিনের খরচ কয়েকশ মিলিয়ন ডলারে পৌঁছেছে।
প্রতিবেদন অনুযায়ী, এ খরচের সবচেয়ে বড় অংশই ব্যয় হচ্ছে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাগুলো চালু রাখতে, যা ইরানের একের পর এক হামলা ঠেকাতে হিমশিম খাচ্ছে।
ওয়াল স্ট্রিট জার্নালে উদ্ধৃত বিশেষজ্ঞদের মতে, শুধু ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাই প্রতিদিন ২০০ মিলিয়ন ডলার পর্যন্ত খরচ করতে পারে।
এদিকে ইরানি হামলার অর্থনৈতিক প্রভাব ইসরায়েলি-অধিকৃত শহরজুড়ে অনুভূত হচ্ছে।
ইসরায়েলি সংবাদপত্র মারিভ স্বীকার করেছে, তেল আবিবে ক্ষেপণাস্ত্র হামলার কারণে অর্ধেকের বেশি দোকান বন্ধ হয়ে গেছে।
প্রতিবেদনটি শহরের বাজারগুলোকে “ফাঁকা ও নিস্তব্ধ” হিসেবে বর্ণনা করেছে, যা দৈনন্দিন জীবনে ব্যাপক অচলাবস্থার প্রতিফলন।
আমাদের বাংলা ডেস্ক : : কলকাতা প্রতিনিধি : কলকাতার প্রাণকেন্দ্র ফ্রি স্কুল স্ট্রিটের ঘটনার পর পুরো এলাকা এখনো থমথমে। চিক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তরের লক্ষ্যে জাপানের সার্বিক সহযোগিতা চেয়েছে সরকার।...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ‘খুব উজ্জ্বল ভবিষ্যৎ’ রয়েছে বলে অভিমত ব্যক্...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : শিলচর, ( আসাম) : কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস উপলক্ষে প্রতিবেশী রাস্ট্র ভারতের অসম রাজ্যের  ...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : ভারতের মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১১ কোটি রুপি মূল্যের ৬ দশ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর জানিয়েছে, বা...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited