শিরোনাম
সংবাদদাতা, যশোর : | ০৭:০৫ পিএম, ২০২০-১১-১৭
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ মঙ্গলবার ১৭ নভেম্বার সকালে যশোরের শার্শা উপজেলার কাশিপুর পূর্ব পাড়া থেকে ১শ’ বোতল ফেনসিডিলসহ আনিছুর রহমান নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। সে ওই উপজেলার কাশিপুর উত্তর পাড়ার খায়রুল হোসেনের ছেলে। জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র অফিসার ইনচার্জ সোমেন দাশ জানান, মঙ্গলবার ভোর রাতে গোপন সূত্রে খবর পান মাদক বিক্রেতারা শার্শা উপজেলার কাশিপুর পূর্ব পাড়া শাহাজাহানের বাড়ির সামনে
তিন রাস্তার মোড় এলাকায় ফেনসিডিল বেচাকেনার জন্য অপেক্ষা করছে। ডিবি’র পুলিশ পরিদর্শক মাসুম কাজী এসআই চন্দ্র কান্তগাইন,এএসআই এসএম এরশাদ হোসেনসহ একদল পুলিশ সকাল পৌনে ৬ টায় অভিযান চালিয়ে আনিছুর রহমানকে গ্রেফতার করে। পরে তার দখলে থাকা ১শ’ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এ ব্যাপারে শার্শা থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত ও ফেনসিডিল দুপুরে যশোর আদালতে সোপর্দ করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক : আব্দুল হালিম সরদার: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা এ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাহমুদুর রহমান, ভালুকা প্রতিনিধি: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি, ভালুক...বিস্তারিত
এনামুল হক, সিরাজগঞ্জ ব্যুরো চীফ : : টাঙ্গাইল, সিরাজগঞ্জ ও মানিকগঞ্জ জেলার যমুনা নদীতে বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইড...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাহমুদুর রহমান, ভালুকা প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গুরুত্বপূর্ণ অংশ ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সিলেটের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করা হয়েছে। রোববার (২...বিস্তারিত
চট্টগ্রাম ব্যুরো : : চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনকে। ব...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited