বাংলাদেশ   মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

মির্জাপুরে আবাসিক হোটেলে অভিযান দুই নারীসহ ম্যানেজার গ্রেপ্তার

আমাদের বাংলা ডেস্ক :    |    ০৫:৫২ পিএম, ২০২৫-০৬-২১

মির্জাপুরে আবাসিক হোটেলে অভিযান দুই নারীসহ ম্যানেজার গ্রেপ্তার

মো. আবুসালেহ (সজীব) মির্জাপুর, টাঙ্গাইল :
টাঙ্গাইলের মির্জাপুরে মিতালী গেস্ট হাউজ নামে একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অনৈতিক কাজে জড়িত থাকার অপরাধে দুই নারীসহ হোটেল ম্যানেজারকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার গোড়াই ইউনিয়নের হাটুভাঙ্গা এলাকায় উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলামের নেতৃত্বে এ অফিযান পরিচালিত হয়। এসময় মির্জাপুর থানার ওসি মুহাম্মদ রাশেদুল ইসলাম উপস্থিত ছিলেন।
গ্রেপ্তারকৃতরা হলেন, হোটেল ম্যানেজার নোয়াখালী জেলার সুনাইমুড়ী থানার সুনাইমুড়ি গ্রামের মোস্তফা মিয়ার ছেলে মো. শাহজাহান (৪৫) দুই নারী হলেন ময়মনসিংহ জেলার ধোবাউড়া থানার হুমগাও গ্রামের ইসমাইল হোসেনের মেয়ে লামিয়া (৩০) ও বরিশাল জেলার কোতায়ালি থানার মিন্টু মিয়ার মেয়ে সোনিয়া আক্তার (৩০)।
জানা গেছে, গোড়াই শিল্পাঞ্চল এলাকার মিতালী গেস্ট হাউজে আবাসিক ব্যবসার পাশাপাশি দীর্ঘদিন যাবত নারী ব্যবসা চলে আসছে এ রকম অভিযোগ রয়েছে। বিষয়টি জানার পর শুক্রবার রাতে মির্জাপুর উপজেলা প্রশাসন সেখানে অভিযান পরিচালনা করেন। অভিযানে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে দুই নারী, গেস্ট হাউজের ম্যানেজারসহ ১৪ জনকে আটক করে পুলিশ। পরে যাচাই বাছাই শেষে ১১ জনকে ছেড়ে দেয় পুলিশ। অপরাধে জড়িত থাকায় গ্রেপ্তার দুই নারী ও হোটেল ম্যানেজারের নামে মানব পাচার আইনে মামলা দেয়া হয়।
এব্যাপারে মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, আটককৃতদের মধ্যে যাচাই বাছাই শেষে ঘটনার সঙ্গে জড়িত থাকায় দুই নারী ও হোটেল ম্যানেজারের নামে মানব পাচার আইনে মামলা হয়েছে। শনিবার টাঙ্গাইল আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হবে বলে তিনি জানান।

রিটেলেড নিউজ

সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনে উদ্যোগ

সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনে উদ্যোগ

আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত


গফরগাঁওয়ে বন্ধ বিদ্যালয়ে সরকারি ভিজিট, সরেজমিনে নেই শিক্ষক-শিক্ষার্থী!

গফরগাঁওয়ে বন্ধ বিদ্যালয়ে সরকারি ভিজিট, সরেজমিনে নেই শিক্ষক-শিক্ষার্থী!

নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত


কক্সবাজার দিয়ারা সেটেলমেন্ট অপারেশন ক্যাম্পে দালালদের দৌরাত্ম্য বন্ধ হওয়ায় অপপ্রচার! 

কক্সবাজার দিয়ারা সেটেলমেন্ট অপারেশন ক্যাম্পে দালালদের দৌরাত্ম্য বন্ধ হওয়ায় অপপ্রচার! 

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত


চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত


বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর