শিরোনাম
মীরসরাই প্রতিনিধি : | ০২:১২ পিএম, ২০২৫-০৬-২২
চট্টগ্রামের মিরসরাই উপজেলার ঠাকুরদিঘি বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় ড্রামট্রাকের চালক ও তার সহকারী নিহত হয়েছেন। রবিবার (২২ জুন) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— ড্রামট্রাকের চালক মো. ফারুক হোসেন (৩৯)। তিনি খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার বসু মিয়া পাড়ার আব্দুল মান্নানের ছেলে। অন্যজন ট্রাকের সহকারী রবিউল ইসলাম (৩৫)। তিনি টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলার চকতৈল এলাকার আনোয়ারুল ইসলামের ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দ্রুতগতির একটি ডাম্পার ট্রাক ওভারটেক করতে গিয়ে লোহাবোঝাই একটি চলন্ত লরির পেছনে ধাক্কা দেয়। ধাক্কার তীব্রতায় ডাম্পার ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক ও সহকারীর মৃত্যু হয়।
দুর্ঘটনার পর মহাসড়কের ওই অংশে কিছু সময় যানজট সৃষ্টি হয়। দ্রুত ব্যবস্থা নিয়ে যানচলাচল স্বাভাবিক করে পুলিশ।
জোরারগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন বলেন, ‘মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। জব্দ করা হয়েছে সংশ্লিষ্ট যানবাহন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited