শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক : | ১২:২৯ পিএম, ২০২৫-০৬-২৫
ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির সঙ্গে জড়িত থাকার অভিযোগে তারা ৭০০ জনের বেশি ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ইরান।
গত ১২ দিনের ইসরায়েল-ইরানের সংঘাতের সময় এই গ্রেপ্তারের ঘটানাগুলো ঘটেছে।
ইরানের বিভিন্ন প্রদেশজুড়ে ইসরায়েলের হয়ে কাজ করা সন্দেহভাজন এজেন্টদের গ্রেফতার করা হয়েছে। এই প্রদেশগুলোর মধ্যে রয়েছে: কেরমানশাহ, ইসফাহান, খুজেস্তান, ফার্স, লোরেস্তান।
তবে রাজধানী তেহরানে ঠিক কতজনকে গ্রেফতার করা হয়েছে, সে বিষয়ে এখনো কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করেনি কর্তৃপক্ষ।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ফার্স নিউজ এবং নূরনিউজ জানায়, আটক ব্যক্তিরা মূলত গোয়েন্দা ও নাশকতামূলক কর্মকাণ্ডে যুক্ত ছিল।
ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ ‘অপারেশন রাইজিং লায়ন’র অংশ হিসেবে ইরানের ভেতরে অভিযান পরিচালনার কথা স্বীকার করেছে এবং গোপন এজেন্টদের ভিডিও-ও প্রকাশ করেছে। এতে ইরানে ব্যাপক নিরাপত্তা সতর্কতা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে নজরদারি বেড়েছে।
ইরানি প্রশাসন ইসরায়েলপন্থী পোস্ট শেয়ার করায় আরও অনেককে গ্রেফতার করেছে এবং তেহরানে একটি বিশেষ প্রসিকিউশন ইউনিট গঠন করা হয়েছে।
মানবাধিকার সংস্থাগুলো অতীতে এমন গণগ্রেপ্তারের আইনি স্বচ্ছতা ও ন্যায্যতা নিয়ে প্রশ্ন তুলেছে এবং এই নতুন গ্রেপ্তার নিয়েও উদ্বেগ রয়েছে। বিভিন্ন প্রতিবেদনে একাধিক মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার কথাও দাবি করা হয়েছে, যদিও এসব তথ্যের স্বাধীন যাচাই এখনো হয়নি।
আমাদের বাংলা ডেস্ক : : কলকাতা প্রতিনিধি : কলকাতার প্রাণকেন্দ্র ফ্রি স্কুল স্ট্রিটের ঘটনার পর পুরো এলাকা এখনো থমথমে। চিক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তরের লক্ষ্যে জাপানের সার্বিক সহযোগিতা চেয়েছে সরকার।...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ‘খুব উজ্জ্বল ভবিষ্যৎ’ রয়েছে বলে অভিমত ব্যক্...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : শিলচর, ( আসাম) : কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস উপলক্ষে প্রতিবেশী রাস্ট্র ভারতের অসম রাজ্যের  ...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : ভারতের মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১১ কোটি রুপি মূল্যের ৬ দশ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর জানিয়েছে, বা...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited