বাংলাদেশ   শুক্রবার, ৭ আগস্ট ২০২৬  

শিরোনাম

টেস্ট অধিনায়কত্ব ছেড়ে দিলেন শান্ত

স্পোর্টস ডেস্ক :    |    ০২:১২ পিএম, ২০২৫-০৬-২৮

টেস্ট অধিনায়কত্ব ছেড়ে দিলেন শান্ত

শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বোতে দ্বিতীয় টেস্ট শেষেই বাংলাদেশের টেস্ট অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ালেন নাজমুল হোসেন শান্ত। এর আগে ওয়ানডে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়ার পর থেকেই তার টেস্ট নেতৃত্বে থাকা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল।


শান্তর টেস্ট অধিনায়ক হিসেবে চালিয়ে যাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ ছিল, এবং শেষ পর্যন্ত তিনি নিজেই পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন। আজ শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টে এক ইনিংস ও ৭৮ রানের লজ্জার হারের পর সংবাদ সম্মেলনে এসে এই ঘোষণা দেন তিনি।  বিসিবিকেও এই সিদ্ধান্ত জানানো হয়েছে বলে নিশ্চিত করেছেন এই বাঁহাতি ব্যাটার।

২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পর তিন ফরম্যাটেই বাংলাদেশ দলের অধিনায়কত্বের দায়িত্ব পেয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। কিন্তু সবকিছু ঠিকঠাক মতো গুছিয়ে ওঠার আগেই একে একে দায়িত্ব ছেড়ে দিচ্ছেন তিনি।

আসলে গত বছরই নেতৃত্ব ছাড়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন বাঁহাতি এই ব্যাটার। তবে তৎকালীন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের অনুরোধে সে সিদ্ধান্ত থেকে সরে এসেছিলেন শান্ত। যদিও তখনই টি-টোয়েন্টি দলের নেতৃত্ব ছেড়ে দেন তিনি।

এরপর হঠাৎ করেই শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ শুরুর আগে ওয়ানডে অধিনায়কত্বও হারান—নতুন অধিনায়ক হন মেহেদী হাসান মিরাজ। সেই সিদ্ধান্তের পর থেকেই গুঞ্জন চলছিল, টেস্ট অধিনায়কত্বও হয়তো ছাড়তে যাচ্ছেন শান্ত। অবশেষে, কলম্বো টেস্টের পর আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ালেন তিনি।

তবে অধিনায়ক হিসেবে তার পারফরম্যান্স ছিল বেশ ইতিবাচক। যেখানে টেস্টে তার ক্যারিয়ার গড় ৩২, সেখানে অধিনায়কত্ব পাওয়ার পর তা বেড়ে দাঁড়ায় ৩৬-এ। টেস্টে শান্তর মোট ৭টি সেঞ্চুরির মধ্যে ৩টিই এসেছে অধিনায়ক থাকা অবস্থায়, সঙ্গে রয়েছে ২টি ফিফটিও।

রিটেলেড নিউজ

বাংলাদেশ বিপক্ষে জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দলে তিন পরিবর্তন

বাংলাদেশ বিপক্ষে জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দলে তিন পরিবর্তন

স্পোর্টস ডেস্ক : : বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবু...বিস্তারিত


কে জয় করবেন গোল্ডেন বুট

কে জয় করবেন গোল্ডেন বুট

স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপ এখন শেষ আটের লড়াইয়ে। ট্রফির পাশাপাশি সমান উত্তেজনা তৈরি হয়েছে গোল্ডেন বুট নিয়েও। ...বিস্তারিত


মার্তিনেজকে বিদায় দিল পর্তুগাল

মার্তিনেজকে বিদায় দিল পর্তুগাল

স্পোর্টস ডেস্ক : : বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায়ের দুই দিনের মধ্যেই কোচ রবার্তো মার্তিনেজের সঙ্গে পথচলার ইতি টানল ...বিস্তারিত


সেমির আগে নিষেধাজ্ঞার শঙ্কায় ১৭ ফুটবলার!

সেমির আগে নিষেধাজ্ঞার শঙ্কায় ১৭ ফুটবলার!

স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল সামনে রেখে বড় দুশ্চিন্তায় শেষ আটে ওঠা দলগুলো। কেননা সেমিফাইনাল...বিস্তারিত


ফ্রান্স ম্যাচের আগে সাইবারিকে হারাল মরক্কো

ফ্রান্স ম্যাচের আগে সাইবারিকে হারাল মরক্কো

স্পোর্টস ডেস্ক : : ইতিহাস গড়ার স্বপ্ন নিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মাঠে নামছে মরক্কো। তবে ফ্রান্সের বিপক্ষে ম...বিস্তারিত


ফ্রান্সের আবেদন খারিজ, ওলিসের হলুদ কার্ড বহাল

ফ্রান্সের আবেদন খারিজ, ওলিসের হলুদ কার্ড বহাল

স্পোর্টস ডেস্ক : : ফিফা বিশ্বকাপে প্যারাগুয়ের বিপক্ষে পাওয়া হলুদ কার্ড বাতিলের জন্য ফরাসি ফুটবল ফেডারেশনের (এফএফএফ)...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর