শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৬:৪৮ পিএম, ২০২৫-০৭-০৭
রাসেল রানা, বকশীগঞ্জ(জামালপুর):
জামালপুরের বকশীগঞ্জে বিএনপি নেতা ও বিএনপির নামে মিথ্যা চাঁদাবাজীর অপবাদ দেওয়ার প্রতিবাদে এবং ভূমি দস্যু নয়া মিয়াকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
উপজেলার মেরুরচর ইউনিয়নের মাদারের চর এলাকাবাসীর উদ্যোগে রোববার (৬ জুলাই) বিকালে মাদারের চর বাজারে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উক্ত মানববন্ধনে এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন বিএনপি নেতা রাজ মামুদ, মকবুল হোসেন, সৈয়দ আলী, মশিউর রহমান প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, জমি সংক্রাস্ত বিরোধের জের ধরে ব্যক্তি স্বার্থ হাসিল করতে চরকালিকাপুর এলাকার ভূমি দস্যু নয়া মিয়া মাদারের চর গ্রামের চট্টু শেখের ছেলে মকবুল হোসেনকে হেনস্থা করতে উঠে পড়ে লেগেছে। বিষয়টি সমাধানের চেষ্টা করা হলে স্থানীয় বিএনপির নেতা রাজ মামুদ ও বিএনপির নামে অপবাদ ছড়াচ্ছে এবং মিথ্যা ও বানোয়াট চাঁদাবাজীর অপবাদ দিচ্ছে। এতে করে মাদারের চর এলাকাবাসীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। নয়া মিয়া কৌশলে বিএনপির সুনাম ক্ষুন্ন করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। তাই মানববন্ধন থেকে অবিলম্বে নয়া মিয়াকে গ্রেপ্তারের দাবি জানানো হয়।
আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফ : সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার হালুয়া কান্দি মফিজ উদ্দিন তালুকদার স্ম...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ বিগত সতেরো বছরে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে ...বিস্তারিত
মাহাদী বিন সুলতান, রাঙ্গামাটি: : সারাদেশের ন্যায় 'নৌযান শুমারি-২০২৬' সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে রাঙামাটিতে অংশীজনদের নিয়...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সরকারি ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited