শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৩:০০ পিএম, ২০২৫-০৭-২২
রাজধানী ঢাকার উত্তরা দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় গুরুতর আহতদের চিকিৎসায় সহায়তা করতে সিঙ্গাপুর থেকে বিশেষজ্ঞ চিকিৎসক দল আসছে। এমনটাই জানিয়েছেন শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার (অব.) এম সাখাওয়াত হোসেন।
মঙ্গলবার (২২ জুলাই) জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, ‘সিঙ্গাপুর থেকে একটা টিম আসছে। তাঁরা আহতদের পর্যবেক্ষণ করে দেখবে এবং যদি প্রয়োজন হয়, তখন তাদের এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হবে, যা যা প্রয়োজন, তাই করা হবে। যতজনকে বিদেশে নেওয়া দরকার, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী নেওয়া হবে।’
সাখাওয়াত হোসেন আরও বলেন, ‘হাসপাতালে যারা চিকিৎসাধীন, তাদের অনেকের শরীরের বড় অংশ দগ্ধ হয়েছে। বিষয়টি নিয়ে চিকিৎসকেরা চিন্তিত।’
বিমান দুর্ঘটনার সম্ভাব্য কারণ সম্পর্কিত এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘বিমান দুর্ঘটনা নানা কারণে হয়ে থাকে। পাইলট এরর (পাইলটের ভুলে) হতে পারে, আবার টেকনিক্যাল ত্রুটিও হতে পারে। ব্ল্যাকবক্স বিশ্লেষণের আগে নিশ্চিত করে বলা যাবে না এটি পাইলটের ভুল না প্রযুক্তিগত ত্রুটি।’
এর আগে, গতকাল সোমবার দুপুরে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হয়। এ ঘটনায় এখন পর্যন্ত ২৭ জন নিহত হয়েছেন এবং আহত ৭৮ জন চিকিৎসাধীন। নিহত ও আহতদের অধিকাংশই শিশু। মর্মান্তিক এ ঘটনার স্মরণে আজ সারা দেশে রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে।
পুরোনো মডেলের বিমান দিয়ে প্রশিক্ষণের ঝুঁকি সম্পর্কে জানতে চাইলে শ্রম উপদেষ্টা বলেন, ‘বিমানের ফ্রেম পুরোনো হলেও ভেতরের ইঞ্জিন ও যন্ত্রাংশ নিয়মিত আপডেট করা হয়।’ তিনি আরও বলেন, ‘ভবিষ্যতে এ ধরনের প্রশিক্ষণ কোথায় হবে, সে বিষয়টি নতুন করে ভাবার প্রয়োজন রয়েছে।’
নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচিত সদস্যদের ঘোষিত মোট দায় বা ঋণ পরিমাণ ১১ হাজার ৩৫৬ কোটি টাকা বলে জানি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ করা হয়েছে। শুক্রবার (১৩ ফেব্রু...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে আজ বৃহস্পতিবার। এ দিন স্থানীয় সময় সকাল ৮ট...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চলমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে দেশের ৪৮৬টি কেন্দ্রে বিশৃঙ্খলার ঘটনা ঘট...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। বৃহস...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরুর আগেই রাজধানীর ঢাকা-৮ আসনে চোখে পড়ার মতো ভোটারদের উপ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited