বাংলাদেশ   মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

চট্টগ্রাম থেকে পাইপলাইনে তেল আসবে ঢাকায়- উদ্বোধন করবেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা

মুনীর চৌধুরী :    |    ০২:৫৫ পিএম, ২০২৫-০৮-১৫

চট্টগ্রাম থেকে পাইপলাইনে তেল আসবে ঢাকায়- উদ্বোধন করবেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা

দেশের ইতিহাসে প্রথমবারের মতো চট্টগ্রাম থেকে পাইপলাইনে ঢাকায় জ্বালানি তেল আসবে। শনিবার পতেঙ্গার ডেসপাস টার্মিনাল থেকে নারায়ণগঞ্জের গোদনাইল ডিপো পর্যন্ত তেল পরিবহন প্রকল্পের উদ্বোধন করবেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খান।

খরচ সাশ্রয়, পরিবেশ সুরক্ষা, ঝুঁকিমুক্তভাবে দ্রুততম সময়ে তেল পরিবহনের লক্ষ্যে চট্টগ্রাম থেকে ঢাকা পর্যন্ত আড়াই শ কিলোমিটার পাইপলাইন নির্মাণ করা হয়। প্রায় ৩ হাজার ৭০০ কোটি টাকায় বাস্তবায়ন করা পাইপলাইন প্রকল্পে বছরে আয় হবে ৩২৬ কোটি টাকা। পরিচালন, রক্ষণাবেক্ষণসহ বিভিন্ন খাতে খরচ হবে ৯০ কোটি টাকা। এ বছরই প্রকল্পটি শেষ হচ্ছে।

প্রকল্পের অধীনে চট্টগ্রামের পতেঙ্গা থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত আড়াই শ কিলোমিটার পাইপলাইন নির্মাণ করা হয়েছে। এর মধ্যে চট্টগ্রামের পতেঙ্গা গুপ্তখাল থেকে ফেনী, কুমিল্লা, চাঁদপুর, মুন্সিগঞ্জ হয়ে নারায়ণগঞ্জের গোদনাইল পর্যন্ত নির্মাণ করা হচ্ছে ২৪১ দশমিক ২৮ কিলোমিটার পাইপলাইন। 
ভূগর্ভে স্থাপন করা এসব পাইপলাইনের ব্যাস থাকছে ১৬ ইঞ্চি। এ ছাড়া নারায়ণগঞ্জের গোদানাইল থেকে ফতুল্লা পর্যন্ত নির্মাণ করা হচ্ছে ৮ দশমিক ২৯ কিলোমিটার পাইপলাইন। স্ক্যাডা, টেলিকমিউনিকেশন ও লিক ডিটেকশন করতে এই পাইপলাইনের সঙ্গে অপটিক্যাল ফাইবার কেবল লাইন সংযুক্ত রয়েছে। তবে এসব পাইপলাইনের ব্যাস ১৬ ইঞ্চির পরিবর্তে ১০ ইঞ্চি থাকছে। পতেঙ্গা থেকে ফতুল্লা পর্যন্ত পাইপলাইন যাচ্ছে ২২টি নদীর তলদেশ ছুঁয়ে। পাইপলাইনজুড়ে থাকছে ৯টি স্টেশন। আর কুমিল্লার বরুড়ায় ২১ হাজার টনের ধারণক্ষমতাসম্পন্ন স্থাপন হচ্ছে নতুন করে একটি ডিপো। 
দেশের ভেতরে সরাসরি জ্বালানি তেল পরিবহনে নেওয়া প্রথম এ প্রকল্প বাস্তবায়ন করছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। নির্মাণকাজের তত্ত্বাবধানে রয়েছে সেনাবাহিনীর ২৪ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্রিগেড।

♦️দুর্ঘটনা মোকাবেলার কতটুকু সক্ষমতা নিয়ে পাইপলাইনের যুগে প্রবেশ করছে বাংলাদেশ।
♦️ (সময় সাশ্রয় এর জন্য দেশকে মারাত্মক ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছি না তো?)।
"মেজবাহ উদ্দিন ফয়সাল "

১৬/০৮/২০২৫ ইং আনুষ্ঠানিকভাবে চট্রগ্রাম- ঢাকা পাইপ লাইনের মাধ্যমে তেল সরবরাহ উদ্বোধনের অপেক্ষায় সবাই। পদ্মা অয়েল কোম্পানী লিমিটেড চট্টগ্রাম ডিপো থেকে এই পাইপলাইনে মাধ্যমে জ্বালানি তেল ২৫০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ৫০ লক্ষ লিটার তেল ঢাকা পৌঁছাবে মাত্র 12 ঘণ্টায়।
এই প্রকল্পে মোট ব্যয় করা হয়েছে ৩৬৫৩ হাজার কোটি টাকা। প্রাপ্ত তথ্য অনুযায়ী পাইপলাইন রক্ষণাবেক্ষণের জন্য বিপিসিকে বছরে ন্যূনতম ৭৭৩ কোটি টাকা ব্যয় করতে হবে।
২৫০ কিলোমিটার পাইপ লাইনে প্রায় ৩ কোটি লিটার তেল দিয়ে পূর্ণ করা আছে। যা তেল সরবরাহকে গতিশীল রাখতে সব সময় পাইপ লাইনে থাকবে। 
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দাবি এই পাইপ লাইনের মাধ্যমে বছরের প্রায় ৩০০ কোটি টাকা সাশ্রয় হবে।
প্রকল্পের ব্যয়, রক্ষণাবেক্ষণের ব্যয়, পাইপ লাইনে মজুদ তেল , সর্বমোট যে টাকার পরিমান দাঁড়ায় তাতে ৩০০ কোটি টাকা ৩৫ বছর পর সাশ্রয় করার সম্ভাবনা আছে।
বিভিন্ন সূত্র থেকে জানা যায় বিশ্বের যেসব উন্নত দেশে পাইপ লাইনে জ্বালানি তেলের সরবরাহ হয় তার সবগুলোতেই বছরব্যাপী দুর্ঘটনা লেগে থাকে। এতে মানবসম্পদ অর্থ-সম্পদ সহ পরিবেশের অপূরণীয় ক্ষতি হয়। 
দিনাজপুরে ভারত বাংলাদেশ মৈত্রী পাইপলাইনে ইতিপূর্বে একাধিকবার চুরির ঘটনা ঘটেছে। যার লিকেজ ছাড়াতে ভারত থেকে যন্ত্রপাতি নিয়ে আসতে হয়েছে।
তেল এর পাইপলাইনে দুর্ঘটনার অনেক ইতিহাস আছে  যেমন
 ১৬ জুন, ১৯৭৬ - ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে একটি সড়ক নির্মাণ কর্মীর দ্বারা একটি পেট্রোল পাইপলাইন ফেটে যায় । এলাকাজুড়ে পেট্রোল ছিটিয়ে দেওয়া হয় এবং শীঘ্রই আগুন লেগে যায়, যার ফলে ৯ জন নিহত এবং কমপক্ষে ১৪ জন আহত হয়। নির্মাণ এলাকায় পাইপলাইনের গভীরতা নিয়ে বিভ্রান্তি দুর্ঘটনার একটি কারণ বলে মনে হয়।
- ১৭ অক্টোবর, ১৯৯৮ - ১৯৯৮ জেসি পাইপলাইন বিস্ফোরণ : নাইজেরিয়ার নাইজার ডেল্টার জেসিতে একটি পেট্রোলিয়াম পাইপলাইন বিস্ফোরণে প্রায় ১,২০০ গ্রামবাসী নিহত হয়, যাদের মধ্যে কেউ কেউ পেট্রোল পরিষ্কার করছিলেন ।
- ১০ জুন, ১৯৯৯ - ওয়াশিংটনের বেলিংহাম পার্কে পাইপলাইন ফেটে ২,৭৭,২০০ গ্যালন পেট্রোল নির্গত হয়। পেট্রোলটি জ্বলে ওঠে, যার ফলে একটি বিস্ফোরণ ঘটে যার ফলে দুই শিশু এবং একজন প্রাপ্তবয়স্ক নিহত হয়। পাইপলাইনের ভুল কার্যকারিতা এবং পাইপের পূর্বে ক্ষতিগ্রস্ত অংশ যা আগে সনাক্ত করা হয়নি, তা ব্যর্থতার কারণ হিসেবে চিহ্নিত করা হয়। 
- ১২ মে, ২০০৬ - নাইজেরিয়ার লাগোসের বাইরে একটি তেল পাইপলাইন ফেটে যায় । এতে ২০০ জন নিহত হয়েছে।
- ২০১৩ সালে, চীনের শানডং প্রদেশে একটি অপরিশোধিত তেল পাইপলাইন ফেটে গিয়ে ভয়াবহ বিস্ফোরণে ২৬ জন নিহত এবং আরো অনেকে আহত হয়েছিলেন। 
- ২০১৫ সালে, রাশিয়ার একটি গ্যাস পাইপলাইন বিস্ফোরণে বেশ কয়েকজন নিহত এবং বহু মানুষ আহত হয়েছিলেন। 
তাছাড়া যুক্তরাষ্ট্রে ও বিভিন্ন সময়ে পাইপলাইন থেকে তেল লিকেজের ঘটনা ঘটেছে, যার ফলে পরিবেশ দূষণ হয়েছে।
উন্নত দেশগুলো ও এই দুর্ঘটনা গুলো প্রতিহত করতে পারেনি।  কিন্তু উন্নত প্রযুক্তি, সততা, দায়িত্ববোধ, মেধা ও কঠোর পরিশ্রমের দ্বারা দ্রুত তম সময়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পেরেছে।  কিন্তু আমাদের এই পাইপলাইনে যদি কোন ধরনের দুর্ঘটনা ঘটে তা আমরা মোকাবেলা করতে কতটুকু প্রস্তুত ? কারণ আমরা উন্নত প্রযুক্তি ব্যবহার করেছি ঠিক কিন্তু তা বাস্তবায়নের জন্য যে মেধা, দায়িত্ববোধ, কঠোর পরিশ্রম ও সততা দরকার তা কি বাংলাদেশের সবচাইতে দুর্নীতিগ্রস্ত জ্বালানি খাতে আছে?
বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন এর চেয়ারম্যান ইতিপূর্বে বলেছেন এই পাইপ লাইনের মাধ্যমে তেল পরিবহনে সময় সাশ্রয় হবে, নিয়ন্ত্রণ কক্ষে বসেই পাইপ লাইনের তেল সরবরাহ মনিটর করা যাবে যার মাধ্যমে তেল চুরি বন্ধ হবে।
এই পাইপলাইনে তেল সরবরাহের মাধ্যমে তেল চুরি বন্ধ হবে বলে যে বক্তব্য দিয়েছেন তা তা কখনোই বাস্তবায়ন করতে পারবেন না উল্টো এর মাধ্যমে  তেল চুরির চক্রটি আরো নিখুঁতভাবে তেল চুরি করবে। তিনি এই ধরনের বক্তব্য দিয়ে এই দেশের জন্য আমদানিকৃত জ্বালানি তেল চুরির সাথে জড়িত মূল হোতাদের সযত্নে ও সুকৌশলে পর্দার আড়ালে সরিয়ে নিয়ে  সেভ এক্সিট দিয়ে দেয়ার চেষ্টা করছেন।

রিটেলেড নিউজ

গাড়ির মালিক হওয়ার স্বপ্নে সর্বস্বান্ত, কেডিএ মোটরস/ এনএম ফাইনান্স এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

গাড়ির মালিক হওয়ার স্বপ্নে সর্বস্বান্ত, কেডিএ মোটরস/ এনএম ফাইনান্স এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

মোঃ আরফান উদ্দীন : নিজস্ব একটি সিএনজি টেক্সির মালিক হয়ে পরিবারের আর্থিক স্বচ্ছলতা ফেরানোর স্বপ্ন দেখেছিলেন অনেক মা...বিস্তারিত


কৃষিতে রাসায়নিক সার-কীটনাশকের যথেচ্ছ ব্যবহার নিয়ন্ত্রণে সচেতন হতে হবে

কৃষিতে রাসায়নিক সার-কীটনাশকের যথেচ্ছ ব্যবহার নিয়ন্ত্রণে সচেতন হতে হবে

নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কৃষিতে রাসায়নিক সার ও কীটনাশকের যথেচ্ছ ব্যবহার নিয়ন...বিস্তারিত


৯৬৩ মিটার সড়কে চার বছরের ‘নরকযাত্রা’

৯৬৩ মিটার সড়কে চার বছরের ‘নরকযাত্রা’

মুহাম্মদ ওসমান বিন হাসান, ককসবাজার : : উখিয়া (কক্সবাজার): একটি সড়কের দৈর্ঘ্য মাত্র ৯৬৩ মিটার। কিন্তু সেই সড়কের সংস্কার শেষ হতে সময় গড়িয়েছ...বিস্তারিত


সীতাকুণ্ডে আগ্নেয়াস্ত্র হাতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

সীতাকুণ্ডে আগ্নেয়াস্ত্র হাতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

চট্টগ্রাম ব্যুরো : : বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের সীতাকুণ্ডে দলটির দুই পক্ষের পাল্টাপাল্টি ক...বিস্তারিত


ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর তৃণমূলে হতাশা, ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিয়ে প্রশ্ন

ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর তৃণমূলে হতাশা, ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিয়ে প্রশ্ন

আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ:  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী সময়ে বিএনপির তৃণমূল পর্যায়ে ত্যাগী ও দীর...বিস্তারিত


টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা, পথে পথে ভোগান্তি

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা, পথে পথে ভোগান্তি

মোঃ আরফান উদ্দীন : টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর