শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৪:৪৫ পিএম, ২০২৫-০৮-২৭
কক্সবাজার প্রতিনিধি :
কক্সবাজারের বাকঁখালী নদীর মোহনায় অভিযান চালিয়ে মাছ ধরার একটি ট্রলার থেকে ৪ লাখ ৬০ হাজার পিস ইয়াবাসহ ৯ জনকে আটক করেছে র্যাব-১৫।
মঙ্গলবার (২৬ আগস্ট) সন্ধ্যার দিকে সদরের নাজিরারটেক এলাকায় অভিযান চালিয়ে এসব ইয়াবা জব্দ ও লোকজনকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন র্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) আ ম ফারুক।
আটকরা হলেন, কক্সবাজার পৌরসভার পেশকার পাড়া এলাকার বাসিন্দা মৃত কলিম উল্লাহর ছেলে আব্বাস উদ্দিন (৪৮), লাহারপাড়া বাসটার্মিনাল এলাকার মৃত মোজাহের আহাম্মদের ছেলে মো. নবী হোসেন (৩৮), সদরের বাসটার্মিনাল এলাকার মৃত সৈয়দ আহাম্মদের ছেলে জাফর আলম (৬৩), ঈদগাঁওর বোলায়খালী এলাকার মৃত আব্দুস সালামের ছেলে মো. ফিরোজ (৩৮), ঈদগাঁওর দক্ষিণ মাইজপাড়ার মৃত নুরুল আজিমের ছেলে মো. মোস্তাক আহাম্মদ (৪০)।
এছাড়া চকরিয়া ডুলাহাজারা ডুমখালী এলাকার আব্দুল মতলবের ছেলে মো. শাহাব উদ্দিন (৫৫), টেকনাফের হ্নীলা লেচুপ্রাং এলাকার মৃত মো. মিরাজের ছেলে মো. সেলিম (৬৮), এবং চকরিয়া খুটাখালী এলাকার মৃত গফুর গাজীর ছেলে আবুল কালাম কালু (৭০) ও চকরিয়া বড়ইতলী এলাকার মৃত মোজাফ্ফর মাঝির ছেলে মো. আবু তাহের (৪২)।
র্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) আ ম ফারুক জানান, মাদকের বড় চালান আসার গোপন তথ্য পেয়ে বিশেষ অভিযান চালিয়ে একটি ট্রলারকে আটক করা হয়। ওই ট্রলারের তেলের ড্রামের ভেতরে সুকৌশলে লুকানো অবস্থায় চার লাখ ষাট হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। এসব মাদক পাচারে জড়িত মাদক কারবারি সন্দেহে ৯ জনকে আটক করে ট্রলারটিকে ফিশারিঘাট এলাকায় নিয়ে আসা হয়।
র্যাব কর্মকর্তা আরও জানান, আটক মাদক কারবারিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, জব্দ করা ট্রলারটির মালিক ও ইয়াবা চালানের মূল হোতা মো. বোরহান উদ্দিন। তার বাড়ি মহেশখালী এবং তিনি পলাতক। তারা দীর্ঘদিন ধরে অভিনব কায়দায় বিভিন্ন পথে মাদকদ্রব্য পাচার করে আসছিল। আটক করা মাদক পাচারকারী এবং চক্রের মূল হোতার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited