বাংলাদেশ   মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

বাঁশখালীতে এস আলমের জেটিঘাটে জেলেদের নৌকা ভিড়তে বাধা, বিক্ষোভ

আমাদের বাংলা ডেস্ক :    |    ০৩:০৬ পিএম, ২০২৫-০৯-০১

বাঁশখালীতে এস আলমের জেটিঘাটে জেলেদের নৌকা ভিড়তে বাধা, বিক্ষোভ

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গন্ডামারা এস এস পাওয়ার প্লান্টের পশ্চিম বড়ঘোনা জেটিঘাটে স্থানীয় জেলেরা মানববন্ধন করেছেন। সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। জেলেদের অভিযোগ, এস আলম গ্রুপের কয়লাবাহী লাইটার জাহাজের কারণে জেটিতে নৌকা ভেড়ানো ও জাল বসানো বিপজ্জনক হয়ে পড়েছে, যা তাদের জীবিকা ও অর্থনৈতিক নিরাপত্তায় মারাত্মক প্রভাব ফেলছে।
তারা জানান, জেটিঘাট থেকে মাছ ধরতে প্রতিদিন ২০–৩০ কিলোমিটার দূরে যেতে হয়। কিন্তু সাগর থেকে মাছ নিয়ে ফেরার সময় প্রকল্পের লোকজন মাছ দাবি করে, না দিলে নৌকা ভিড়তে দেয় না। অন্যদিকে জাহাজের ধাক্কায় জাল ছিঁড়ে যাওয়া, রাতের আঁধারে সাম্পানে ধাক্কা লাগা এবং নৌকা ডুবির মতো ঘটনা নিত্যদিনের বিষয় বলে অভিযোগ করেছেন তারা। বিশেষ করে ইলিশ মৌসুমে চার মাসব্যাপী এই ঘাটে তাদের ব্যবসা-বাণিজ্যই প্রধান আয়ের উৎস। 
জেলেরা দাবি করেন, প্রকল্পের কারণে আমাদের ঐতিহ্যবাহী জীবিকা ধ্বংস হয়ে যাচ্ছে। আমরা চাই নৌকা ও সাম্পান নিরাপদে জেটিতে ভেড়ানোর নিশ্চয়তা এবং স্থানীয়দের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা হোক।
তবে এস এস পাওয়ার প্ল্যান্ট সূত্র জানায়, জেটিঘাটটি মূলত প্রকল্পের কাজের স্বার্থে নির্মিত। স্থানীয় জেলেদের নৌকা ও জাল বসানো লাইটার জাহাজের নিরাপদ চলাচলে বাধা সৃষ্টি করছে। এছাড়া লাইটার জাহাজে চুরি ও ডাকাতির ঘটনা ঘটার কারণে নিরাপত্তার স্বার্থে আপাতত জেটিতে নৌকা ভেড়ানো বা জাল বসানোর অনুমতি নেই। 
প্রধান নিরাপত্তা কর্মকর্তা বলেন, ‘বর্তমানে ড্রেজিংয়ের কাজ চলমান রয়েছে। জেলেদের নৌকা ভেড়ালে কয়লাবাহী লাইটার জাহাজের চলাচলে বিঘ্ন ঘটে। তাই এই ব্যবস্থাগুলো নেওয়া হচ্ছে।’
মানববন্ধনে অংশ নেন স্থানীয় জেলে তারেক, আতা উল্লাহ, হামিদুর রহমান, ইউপি সদস্য মো. জহির, মো. আমিন, শফিকুর রহমান, রবি, নেজাম, কলিম উল্লাহ, মোজাফ্ফর, নাছু সহ অর্ধশতাধিক জেলে। তারা কার্যকর সমাধানের দাবিতে সরকারের হস্তক্ষেপ কামনা করেন।

রিটেলেড নিউজ

সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনে উদ্যোগ

সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনে উদ্যোগ

আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত


গফরগাঁওয়ে বন্ধ বিদ্যালয়ে সরকারি ভিজিট, সরেজমিনে নেই শিক্ষক-শিক্ষার্থী!

গফরগাঁওয়ে বন্ধ বিদ্যালয়ে সরকারি ভিজিট, সরেজমিনে নেই শিক্ষক-শিক্ষার্থী!

নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত


কক্সবাজার দিয়ারা সেটেলমেন্ট অপারেশন ক্যাম্পে দালালদের দৌরাত্ম্য বন্ধ হওয়ায় অপপ্রচার! 

কক্সবাজার দিয়ারা সেটেলমেন্ট অপারেশন ক্যাম্পে দালালদের দৌরাত্ম্য বন্ধ হওয়ায় অপপ্রচার! 

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত


চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত


বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর