বাংলাদেশ   সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

পরিবেশের ভারসাম্য রক্ষা করে উন্নয়ন প্রকল্প গ্রহণ করা উচিত: ভূমি উপদেষ্টা

আমাদের বাংলা ডেস্ক :    |    ০৫:১০ পিএম, ২০২৫-০৯-০৩

পরিবেশের ভারসাম্য রক্ষা করে উন্নয়ন প্রকল্প গ্রহণ করা উচিত: ভূমি উপদেষ্টা

ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন; রাষ্ট্রের অনেক প্রকল্পের জন্য কৃষিজমি ব্যবহার হচ্ছে। এর ফলে কৃষিজমি কমছে। আবার রাস্তা ঘাট টার্মিনালসহ বিভিন্ন রাষ্ট্রিয় উন্নয়ন কাজে কৃষি জমি প্রয়োজ হচ্ছে।অন্যকাজে কৃষিজমির ব্যবহার যতসম্ভব কমাতে হবে। প্রকল্প বাস্তবায়নে এবং অবকাঠামো উন্নয়নের কারণে বাংলাদেশে কৃষিজমি কমছে, যা খাদ্যনিরাপত্তার জন্য একটি বড় হুমকি। জাতীয় স্থানিক পরিকল্পনা বাস্তবায়ন করে পরিবেশের ভারসাম্য রক্ষা করে উন্নয়ন প্রকল্প গ্রহণ করা উচিত।
আজ ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদারের সভাপতিত্বে  কেন্দ্রীয় ভূমি বরাদ্দ কমিটির ১৫০তম সভা অনুষ্ঠিত হয়।
উপদেষ্টা বলেন; সকল প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের ক্ষেত্রে পরিবেশের অনুশাসন অবশ্যই মেনে চলতে হবে। প্রকল্প বাস্তবায়নের আগে অবশ্যই পরিবেশ ছাড়পত্র নিতে হবে, কারণ বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ অনুযায়ী, কোনো শিল্প প্রতিষ্ঠান স্থাপন বা প্রকল্প গ্রহণের জন্য পরিবেশ অধিদপ্তর থেকে পরিবেশ ছাড়পত্র গ্রহণ করা বাধ্যতামূলক। এই ছাড়পত্র পেতে হলে প্রকল্প শুরুর আগে পরিবেশগত প্রভাব নিরূপণ সমীক্ষা (EIA) অনুমোদন নিতে হবে এবং সকল পরিবেশগত মান পূরণ করতে হবে।
সভায় বলা হয়; দিনাজপুর জেলার "Power Grid Network Strengthening Project" শীর্ষক প্রকল্পের আওতায় নির্মাণাধীন "বড়পুকুরিয়া (উত্তর) ২৩০ কোভি সুইচিং উপকেন্দ্রটি উচ্চ ভোল্টেজে উন্নীতকরণের লক্ষ্যে ০৮/২০২৩-২৪ নং এলএ কেসভুক্ত দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলাধীন দর্গাপাড়া মৌজার ২৩.০০ (তেইশ দশমিক শূন্য শূন্য) একর ভূমি অধিগ্রহণের চূড়ান্ত অনুমোদন পরবর্তি সভায় সিদ্ধান্ত গ্রহণের আলোচনা হয়।  প্রকল্পে প্রশাসনিক অনুমোদনকৃত ভূমির পরিমান ৩৪১.৮ একর।
'পদ্মাসেতু রেল সংযোগ প্রকল্প' বাস্তবায়নের জন্য মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলাধীন ০৬টি এবং শ্রীনগর উপজেলাধীন ০১টি মোট ০৭টি মৌজায় ১১৬.৩৩০৫ (একশত ষোল দশমিক তিন তিন শূন্য পাঁচ্য) একর ভূমি অধিগ্রহণের চূড়ান্ত অনুমোদন করে কমিটি।
"ভূমি অধিগ্রহণ ও ইউটিলিটি স্থানান্তর প্রকল্প: সাপোর্ট টু ঢাকা (কাঁচপুর) সিলেট তামাবিল মহাসড়ক চার লেনে উন্নীতকরণ এবং উভয় পার্শ্বে পৃথক সার্ভিস লেন নির্মাণ” শীর্ষক প্রকল্পের এলএ মামলা নম্বর-০৫/২০২১-২২ মূলে সিলেট জেলার ওসমানীনগর উপজেলাধীন আতাউল্যা,দয়ামীর,খয়েরপুর উত্তর ও রাইকদাড়া মৌজার সর্বমোট ১০.৬৭৯৯ (দশ দশমিক হয় স্যাত নয় নয়) একর ভূমি অধিগ্রহণের চূড়ান্ত অনুমোদন করে কমিটি। প্রকল্পে কিছু ধর্মীয় প্রতিষ্ঠানের যায়গা রয়েছে। জেলা প্রশাসক সিলেট স্থানীয় জনগণের সাথে কথা বলেছেন তাদের সম্মতির কথা জানান।
"কুমারগাঁও-বাদ্যাঘ্যাট-এয়ারপোর্ট সড়ককে জাতীয় মহাসড়ক চার-লেনে উন্নীতকরণ (এক্সেললোডসহ)” শীর্ষক প্রকল্পের এলএ মামলা নম্বর ০৫/২০২০-২০২৪ স্কুলে সিলেট জেলার সদর উপজেলাধীন বড়শালা মৌজার ২২.০৬২ (বাইশ দশমিক শূন্য হয় দুই) একর ভূমি চূড়ান্ত অনুমোদন করে কমিটি। প্রকল্পে টিলা কথা বলা হলেও ওখানে টিলা নেই ,তবে জমির শ্রেণী টিলা জানান সিলেট জেলা প্রশাসক।
সভায় উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয় সিনিয়র সচিব এএসএম সালেহ আহমেদ; মোঃএহছানুল হক;সিনিয়র সচিব সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ; ড. ফারহিনা আহমেদ; সচিব পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়; এমদাদ উল্লাহ মিয়ান, কৃষি সচিব; মো: ফাহিমুল ইসলাম;সচিব রেল মন্ত্রণালয়সহ ভূমি মন্ত্রণালয় এবং বিভিন্নমন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। 

রিটেলেড নিউজ

সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনে উদ্যোগ

সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনে উদ্যোগ

আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত


গফরগাঁওয়ে বন্ধ বিদ্যালয়ে সরকারি ভিজিট, সরেজমিনে নেই শিক্ষক-শিক্ষার্থী!

গফরগাঁওয়ে বন্ধ বিদ্যালয়ে সরকারি ভিজিট, সরেজমিনে নেই শিক্ষক-শিক্ষার্থী!

নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত


কক্সবাজার দিয়ারা সেটেলমেন্ট অপারেশন ক্যাম্পে দালালদের দৌরাত্ম্য বন্ধ হওয়ায় অপপ্রচার! 

কক্সবাজার দিয়ারা সেটেলমেন্ট অপারেশন ক্যাম্পে দালালদের দৌরাত্ম্য বন্ধ হওয়ায় অপপ্রচার! 

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত


চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত


বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর