শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০১:৫৯ পিএম, ২০২৫-০৯-২২
রাজধানীর পুরান ঢাকার বংশালের নাজিরাবাজার এলাকায় জমে থাকা বৃষ্টির পানিতে বিদ্যুতায়িত হয়ে আমিন (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি স্থানীয় একটি বেকারির কর্মচারী ছিলেন।
সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল সোয়া ৯টার দিকে নাজিরাবাজার চৌরাস্তার কাজী আলাউদ্দিন রোডের জামাই গলিতে এ দুর্ঘটনা ঘটে। পথচারীরা মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সকাল পৌনে ১০টার দিকে মৃত ঘোষণা করেন।
পথচারী জিসান জানান, সকালে সাইকেলে করে কাজী আলাউদ্দিন রোড দিয়ে যাচ্ছিলেন আমিন। হঠাৎ পানিতে পড়ে বিদ্যুতায়িত হয়ে অচেতন হয়ে পড়েন তিনি। পরে কয়েকজনের সহায়তায় বাঁশ দিয়ে তাকে পানি থেকে টেনে তোলা হয়। তবে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।
জিসান আরও বলেন, ওই সড়কে একটি বৈদ্যুতিক খুঁটি রয়েছে। বৃষ্টির পানিতে তা থেকে বিদ্যুৎ ছড়িয়ে পড়ায় এ দুর্ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।
নিহত আমিনের বাড়ি পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার টেলিসানি গ্রামে। তার বাবার নাম মো. বাদশা মিয়া। তিনি ঢাকার হাজারীবাগ বিজিবি এক নম্বর গেট এলাকায় বসবাস করতেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, নাজিরাবাজার এলাকা থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত অবস্থায় যুবককে হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত
মোঃ আরফান উদ্দীন : দূর থেকে দেখলে মনে হবে ছোট্ট কোনো ঝোপঝাড়ে ঢাকা পরিত্যক্ত বনভূমি। কাছে গেলেই চোখে পড়ে মরিচা ধরা গাড়...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : একদিকে কুমিল্লায় ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ ১৩ বছরের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, অন্যদিকে খুলনায় ‘...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিন সংকটে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পণ্যবাহী ট্রেন চলাচল অনেকটা কমে গেছে। একসময় চ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited