বাংলাদেশ   মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

লন্ডনে সশস্ত্র বাহিনী দিবস পালিত

আমাদের বাংলা ডেস্ক :    |    ১২:১৯ পিএম, ২০২০-১১-২২

লন্ডনে সশস্ত্র বাহিনী দিবস পালিত

 


জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী সাতজন বীরশ্রেষ্ঠ ও সশস্ত্রবাহিনীর অন্যান্য সদস্যসহ বীর শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে বাংলাদেশ হাইকমিশন লন্ডনে ৪৯তম বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়েছে।  

এ উপলক্ষে হাইকমিশনে স্থাপিত ‘বঙ্গবন্ধু কর্নার’কে তথ্যসমৃদ্ধ ও সচিত্র ব্যানারে সুসজ্জিত করে সশস্ত্র বাহিনীর বিভিন্ন কার্যক্রম তুলে ধরা হয়।
 

রোববার (২২ নভেম্বর) লন্ডনের বাংলাদেশ হাইকমিশন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

অনুষ্ঠানে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনীম বলেন, স্বাধীনতার পর বঙ্গবন্ধু যুদ্ধ-বিধ্বস্ত দেশ পুনর্গঠনের পাশাপাশি সশস্ত্র বাহিনীকেও একটি আধুনিক ও চৌকষ বাহিনী হিসেবে গড়ে তোলেন। এরই ধারাবাহিকতায় বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার বঙ্গবন্ধুর প্রতিরক্ষা নীতির আলোকে ‘ফোর্সেস গোল ২০৩০’ প্রণয়নের মাধ্যমে সশস্ত্র বাহিনীকে বিশ্বের অন্যতম আধুনিক সেনাবাহিনী হিসেবে উন্নীত করার লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে।

হাইকমিশনার আরও বলেন, আমাদের সশস্ত্র বাহিনী দেশ সুরক্ষার পাশাপাশি জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীর প্রথম কাতারে স্থান অর্জনসহ আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ ভূমিকা রেখে বিশ্বের দরবারে বাংলাদেশকে গৌরবের আসনে অধিষ্ঠিত করেছে।

লন্ডন হাইকমিশনের প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহবুবুর রশীদ তার স্বাগত বক্তব্যে সংক্ষিপ্তভাবে মহান মুক্তিযুদ্ধ চলাকালে সশস্ত্র বাহিনী প্রতিষ্ঠার পটভূমি এবং পরে জাতীয় নিরাপত্তা ও দেশের বিভিন্ন উন্নয়ন কার্যক্রমে অংশগ্রহণসহ দুর্যোগ ও জরুরি অবস্থা মোকাবিলায় তাদের সক্রিয় ভূমিকার কথা তুলে ধরেন।

বাংলাদেশ ও যুক্তরাজ্যের দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সম্পর্কের ওপর আলোকপাত করে তিনি বলেন, এক্ষেত্রে দুই দেশের সম্পর্ক খুবই ঘনিষ্ঠ ও আন্তরিক। উভয় দেশই সন্ত্রাসবাদ ও দুর্যোগ মোকাবিলাসহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে যৌথভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

মিশনের সহকারী প্রতিরক্ষা উপদেষ্টা লেফটেন্যান্ট কর্নেল সোহেল আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে সশস্ত্র বাহিনী দিবস-২০২০ উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর দেওয়া বাণী পাঠ করা হয়। এরপর জাতির পিতা এবং সশস্ত্র বাহিনীরসহ সব বীর শহীদ মুক্তিযোদ্ধার আত্মার শান্তি এবং দেশের কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। সশস্ত্র বাহিনীর ওপর একটি প্রামাণ্য চিত্রও প্রদর্শন করা হয়। করোনা পরিস্থিতির কারণে সীমিত পরিসরে আয়োজিত এ অনুষ্ঠানে হাইকমিশনের কূটনীতিক, কর্মকর্তা ও কর্মীরা উপস্থিত ছিলেন।

রিটেলেড নিউজ

সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনে উদ্যোগ

সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনে উদ্যোগ

আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত


গফরগাঁওয়ে বন্ধ বিদ্যালয়ে সরকারি ভিজিট, সরেজমিনে নেই শিক্ষক-শিক্ষার্থী!

গফরগাঁওয়ে বন্ধ বিদ্যালয়ে সরকারি ভিজিট, সরেজমিনে নেই শিক্ষক-শিক্ষার্থী!

নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত


কক্সবাজার দিয়ারা সেটেলমেন্ট অপারেশন ক্যাম্পে দালালদের দৌরাত্ম্য বন্ধ হওয়ায় অপপ্রচার! 

কক্সবাজার দিয়ারা সেটেলমেন্ট অপারেশন ক্যাম্পে দালালদের দৌরাত্ম্য বন্ধ হওয়ায় অপপ্রচার! 

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত


গাছের শিকড়ে বন্দি সরকারি গাড়ি

গাছের শিকড়ে বন্দি সরকারি গাড়ি

মোঃ আরফান উদ্দীন : দূর থেকে দেখলে মনে হবে ছোট্ট কোনো ঝোপঝাড়ে ঢাকা পরিত্যক্ত বনভূমি। কাছে গেলেই চোখে পড়ে মরিচা ধরা গাড়...বিস্তারিত


খুন-ছিনতাই-অপরাধে বাড়ছে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

খুন-ছিনতাই-অপরাধে বাড়ছে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক : একদিকে কুমিল্লায় ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ ১৩ বছরের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, অন্যদিকে খুলনায় ‘...বিস্তারিত


ইঞ্জিন সংকটে চট্টগ্রামের পণ্যবাহী ট্রেন, রাজস্ব হারাচ্ছে রেলওয়ে

ইঞ্জিন সংকটে চট্টগ্রামের পণ্যবাহী ট্রেন, রাজস্ব হারাচ্ছে রেলওয়ে

নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিন সংকটে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পণ্যবাহী ট্রেন চলাচল অনেকটা কমে গেছে। একসময় চ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর