বাংলাদেশ   শুক্রবার, ৭ আগস্ট ২০২৬  

শিরোনাম

সুনামগঞ্জে  পানি শোধনাগারের উদ্বোধন 

সংবাদদাতা, সুনামগঞ্জ :    |    ০৭:৪২ পিএম, ২০২০-১১-২৪

সুনামগঞ্জে  পানি শোধনাগারের উদ্বোধন 

 

 

পরিকল্পনামন্ত্রী আলহাজ¦ এম এ মান্নান সুনামগঞ্জ পৌরসভার সকল নাগরিকদের ধন্যবাদ জানিয়ে বলেছেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সারাদেশের মতো পৌরসভাসহ জেলার প্রত্যন্ত অঞ্চলের চেহারা বদলে দেয়ার জন্য বড় বড় মেগা প্রকল্প হাতে নিয়ে কাজ শুরু করেছেন। এই সরকার সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখতের মাধ্যমে এই শহরে অসাম্প্রদায়িক চেতনার একটি উন্নত ও আধুনিক পৌরসভা গঠনের অংশ হিসেবে পৌরসভার রাস্তাঘাটের সংস্কার কাজ শুরু হয়েছে। পাশাপাশি পানি শোধনাগার চালু হওয়ার ফলে পৌরবাসীর পানি সংকট অনেকটা নিরসন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

 তিনি আরো বলেন আমার কাছে সুনামগঞ্জ জেলা শহর যেমন তেমনিভাবে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলাসহ প্রত্যেকটি উপজেলাই একইভাবে। কাজেই যারা
বর্তমান সরকারের উন্নয়নের চাকাকে থামিয়ে দিতে কুটকৌশল করছেন তারা মূলত হাওরপাড়ের মানুষের উন্নয়ন চাচ্ছেন না। আসুন সকল ভেদাভেদ আর মতানৈক্য ভূলে উন্নয়নের সহযাত্রী হই। তিনি মঙ্গলবার দুপুর ১২টায় জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের অর্থায়নে ও জনস্বাস্থ্য বিভাগ ও সুনামগঞ্জ পৌরসভার যৌথ বাস্তবায়নে পৌর শহরের হাছন নগরে পানি শোধনাগানের উদ্বোধন পরবর্তী ঢাকা থেকে ভিডিও কনফারেন্সে পরিকল্পনামন্ত্রী আলহাজ¦ এম এ মান্নান প্রধান
অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

 বিশেষ অতিথির বক্তব্যে পৌরসভার মেয়র নাদের বখত প্রথমেই জাতির পিতার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পরিকল্পনামন্ত্রী আলহাজ¦ এম এ মান্নানের প্রতি কৃতজ্ঞা প্রকাশ করে বলেন, সুনামগঞ্জ পৌরসভার হাছননগর এলাকায় স্থাপিত পানি শোধনাগার চালুর ফলে পৌর নাগরিকদের পানি সংকট অনেকটা লাঘব হবে। তিনি আগামী ডিসেম্বর মাসের পৌরসভার নির্বাচনকে সামনে রেখে তার মেয়াদকালীন সময়ের ভেতরে পৌর নাগরিকদের মৌলিক সমস্যা পানি সংকট নিরসন,চারদফা বন্যায় ক্ষতিগ্রস্থ রাস্তাগুলোর সংস্কার কাজ দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন করার প্রতিশ্রুতি পূনব্যক্ত করেন। এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী মীর মোশারফ হোসেন প্রকল্পের প্রজেক্ট ইন্জিনিয়ার  মো. তহিদুজ্জামান,জেলা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. সৈকত দাস,পৌর আওয়ামীলীগের সহ সভাপতি মো. শফিকুল ইসলাম শফিক,দপ্তর সম্পাদক লিটন সরকার,আইন বিয়ষক সম্পাদক এড.মাহবুবুল হাসান শাহীন, পৌরসভার প্যানেল হোসেন আহমদ রাসেল,পৌর কাউন্সিলর আহমদ নুর, মো. ফয়জুন নুর, জেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক আরিফুল ইসলাম আরিফ প্রমুখ।

 সুনামগঞ্জ পৌরসভার হাছননগর-২ এলাকায় নির্মিত এই পানি শোধনাগারটি প্রতি ঘন্টায় ৩৫০ ঘন মিটার পানি শোধনের ধারন ক্ষমতা সম্পন্ন। পৌরসভার হাছননগর এলাকায় এক একর জায়গার উপর মোট ১৭কোটি টাকা ব্যয়ে ১৮ কিঃ মিটার পাইপ লাইনের মাধ্যমে তিনতলা বিশিষ্ঠ পৌর পানি শোধনাগারের উদ্বোধন করা হয়েছে।

রিটেলেড নিউজ

জাতীয় নাট্যশালায় নজরুলপ্রেমীদের মিলনমেলা

জাতীয় নাট্যশালায় নজরুলপ্রেমীদের মিলনমেলা

নিজস্ব প্রতিবেদক : আব্দুল হালিম সরদার: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা এ...বিস্তারিত


বর্ণাঢ্য আয়োজনে ভালুকায় পল্লী চিকিৎসক সমিতির সম্মেলন অনুষ্ঠিত

বর্ণাঢ্য আয়োজনে ভালুকায় পল্লী চিকিৎসক সমিতির সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : মাহমুদুর রহমান, ভালুকা প্রতিনিধি: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি, ভালুক...বিস্তারিত


 যমুনা নদীতে বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)'র নাম ভাঙ্গিয়ে চাঁদা উত্তোলনের অভিযোগে বিভিন্ন দফতরে লিখিত অভিযোগ

যমুনা নদীতে বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)'র নাম ভাঙ্গিয়ে চাঁদা উত্তোলনের অভিযোগে বিভিন্ন দফতরে লিখিত অভিযোগ

এনামুল হক, সিরাজগঞ্জ ব্যুরো চীফ : : টাঙ্গাইল, সিরাজগঞ্জ ও মানিকগঞ্জ জেলার যমুনা নদীতে বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইড...বিস্তারিত


মহাসড়কের যানজট নিরসনে জাগ্রত ট্রাফিক পুলিশ

মহাসড়কের যানজট নিরসনে জাগ্রত ট্রাফিক পুলিশ

নিজস্ব প্রতিবেদক : মাহমুদুর রহমান, ভালুকা প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গুরুত্বপূর্ণ অংশ ...বিস্তারিত


সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক : সিলেটের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করা হয়েছে। রোববার (২...বিস্তারিত


সিডিএ চেয়ারম্যান হলেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন

সিডিএ চেয়ারম্যান হলেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন

চট্টগ্রাম ব্যুরো : : চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনকে। ব...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর