বাংলাদেশ   সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

গণভোটে ‘নোট অব ডিসেন্ট’ গুরুত্ব দিয়ে বিবেচনার আহ্বান আলী রীয়াজের

নিজস্ব প্রতিবেদক    |    ০৫:২৬ পিএম, ২০২৫-১০-০৮

গণভোটে ‘নোট অব ডিসেন্ট’ গুরুত্ব দিয়ে বিবেচনার আহ্বান আলী রীয়াজের

গণভোটে জুলাই সনদের ‘নোট অব ডিসেন্ট’-এর ওপর জনমত নেওয়া যায় কিনা রাজনৈতিক দলগুলোকে তা বিবেচনা করার আহ্বান জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ।
বুধবার (৮ অক্টোবর) রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপের সূচনা বক্তব্যে তিনি এ কথা বলেন।
অধ্যাপক আলী রীয়াজ বলেন, গোটা দেশ অপেক্ষা করছে যে সকলে মিলে একটি ঐকমত্যের জায়গায় পৌঁছানো যাবে, যার মাধ্যমে সনদ বাস্তবায়নের পথরেখা নির্ধারিত হবে। রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে সুনির্দিষ্ট একটি প্রস্তাব এলে কমিশন সেটাই সরকারের কাছে অনুরোধ করবে এবং তা বাস্তবায়ন হোক, এটাই আমরা চাই।
তিনি বলেন, এই প্রচেষ্টায় অনেকদূর অগ্রগতি হয়েছে, এই অর্থে যে গণভোটের ক্ষেত্রে আমরা সকলেই একমতের জায়গায় আসতে পেরেছি।
গণভোটের কিছু বিস্তারিত দিক নিয়ে আজকের আলোচনার মধ্যে একটি সমাপ্তি টানা সম্ভব হবে বলেও উল্লেখ করেন আলী রীয়াজ।  
নোট অব ডিসেন্টগুলোকে গুরুত্ব দিয়ে বিবেচনার আহ্বান জানিয়ে ঐকমত্য কমিশনের সহ-সভাপতি বলেন, ঐতিহাসিক এই সুযোগে দ্রুত এবং ঐক্যবদ্ধভাবে সত্যের পথে অগ্রসর হওয়া জরুরি। রাজনৈতিক দলগুলোর কাছে গণভোট বাস্তবায়নের পথ ও পদ্ধতি নিয়ে আরও সুনির্দিষ্ট আলোচনা করার আহ্বান জানাচ্ছি। এই প্রস্তাবটি চূড়ান্ত হওয়ার পর সরকারের কাছে অবগত করার পরই পরামর্শ হিসেবে দেওয়া হবে।
তিনি বলেন, গণভোটের পথে অগ্রসর হতে হলে একটি আইনি প্রক্রিয়া লাগবে, যা গণভোট অনুষ্ঠান নিশ্চিত করবে। গণভোটের বিষয়বস্তু হিসেবে 'জুলাই জাতীয় সনদ' এর যেসব বিষয়ে  ‘নোট অব ডিসেন্ট’ (ভিন্ন মত) রয়েছে, সেগুলোকে বিবেচনায় নিতে হবে।
আলী রীয়াজ বলেন, শুধুমাত্র দলীয় অবস্থানের চেয়ে জনগণের সম্মতিকে গুরুত্ব দিতে হবে, যাতে জনগণ জেনে-শুনেই সম্মতি দিতে পারে যে কিছু দলের এ বিষয়ে আপত্তি রয়েছে।আলী রীয়াজ রাজনৈতিক দলগুলোর কাছে দুটি বিষয়ে সুনির্দিষ্ট মতামত চেয়ে বলেন, গণভোটে জনগণের সম্মতি কীভাবে বিস্তারিতভাবে নেওয়া যেতে পারে, বিশেষ করে  ‘নোট অব ডিসেন্ট’ থাকা বিষয়গুলো আলাদা করে নেওয়া যায় কিনা। গণভোট অনুষ্ঠানের একটি সময়সীমা প্রস্তাব করা।
আলী রীয়াজ আশা প্রকাশ করে বলেন, বুধবারের মধ্যেই এই বিষয়ে চূড়ান্ত করা যাবে। তবে প্রয়োজন হলে বড়জোর আরও একদিন বা দুদিন আলোচনা চলতে পারে। কমিশনের লক্ষ্য হলো ১০ তারিখের মধ্যে সরকারের কাছে সুনির্দিষ্ট সুপারিশ পেশ করা।
তিনি জানান, সাংগঠনিক ব্যস্ততার কারণে কয়েকটি দলের কাছ থেকে এখনো 'জুলাই জাতীয় সনদ' স্বাক্ষরের আনুষ্ঠানিক নাম পাওয়া যায়নি, তবে শিগগিরই তা পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।  
এই কারণে ১৫-১৬ তারিখের মধ্যে আনুষ্ঠানিকভাবে সনদে স্বাক্ষরের একটি অনুষ্ঠান করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বলেও জানান আলী রীয়াজ।

রিটেলেড নিউজ

সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনে উদ্যোগ

সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনে উদ্যোগ

আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত


গফরগাঁওয়ে বন্ধ বিদ্যালয়ে সরকারি ভিজিট, সরেজমিনে নেই শিক্ষক-শিক্ষার্থী!

গফরগাঁওয়ে বন্ধ বিদ্যালয়ে সরকারি ভিজিট, সরেজমিনে নেই শিক্ষক-শিক্ষার্থী!

নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত


কক্সবাজার দিয়ারা সেটেলমেন্ট অপারেশন ক্যাম্পে দালালদের দৌরাত্ম্য বন্ধ হওয়ায় অপপ্রচার! 

কক্সবাজার দিয়ারা সেটেলমেন্ট অপারেশন ক্যাম্পে দালালদের দৌরাত্ম্য বন্ধ হওয়ায় অপপ্রচার! 

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত


গাছের শিকড়ে বন্দি সরকারি গাড়ি

গাছের শিকড়ে বন্দি সরকারি গাড়ি

মোঃ আরফান উদ্দীন : দূর থেকে দেখলে মনে হবে ছোট্ট কোনো ঝোপঝাড়ে ঢাকা পরিত্যক্ত বনভূমি। কাছে গেলেই চোখে পড়ে মরিচা ধরা গাড়...বিস্তারিত


খুন-ছিনতাই-অপরাধে বাড়ছে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

খুন-ছিনতাই-অপরাধে বাড়ছে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক : একদিকে কুমিল্লায় ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ ১৩ বছরের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, অন্যদিকে খুলনায় ‘...বিস্তারিত


ইঞ্জিন সংকটে চট্টগ্রামের পণ্যবাহী ট্রেন, রাজস্ব হারাচ্ছে রেলওয়ে

ইঞ্জিন সংকটে চট্টগ্রামের পণ্যবাহী ট্রেন, রাজস্ব হারাচ্ছে রেলওয়ে

নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিন সংকটে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পণ্যবাহী ট্রেন চলাচল অনেকটা কমে গেছে। একসময় চ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর