শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০১:৩৪ পিএম, ২০২৫-১০-১২
আবু ধাবির স্লো উইকেটই শেষ পর্যন্ত কাল হয়ে দাঁড়ালো বাংলাদেশের জন্য। ব্যাটসম্যানদের ব্যর্থতায় আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ হেরেছে বাংলাদেশ।
আফগানিস্তান নির্ধারিত ১৯১ রানের টার্গেটে বাংলাদেশকে থামতে হয় মাত্র ১০৯ রানে। ফলে আফগানিস্তান ৮১ রানের বড় জয় পেয়েছে এবং সিরিজও নিজেদের করে নিয়েছে।
বাংলাদেশ ব্যাট করতে নেমে ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ে পড়ে। টপ অর্ডারে ব্যর্থতা আবারও ভুগিয়েছে টাইগারদের। ইনিংসের প্রথম ওভারে তানজিদ হাসান শূন্য রানে আউট হন। কিছুটা প্রতিরোধ গড়ে তুলেন সাইফ হাসান, কিন্তু ২২ রানের ইনিংস খেলে তাকে ফেরান ওমরজাই। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত মাত্র ৭ রানে রান আউট হন।
তাওহীদ হৃদয় কিছুটা লড়াই করলেও ২৪ রানের বেশি করতে পারেননি। এরপর দ্রুত ফিরে যান মেহেদী হাসান মিরাজ (৪) ও জাকের আলি (১৮)। মিডল অর্ডারের কোনো ব্যাটারই বড় ইনিংস খেলতে পারেননি।
অন্যদিকে আফগান বোলার রশিদ খান ছিলেন দুর্দান্ত। তিনি একাই তুলে নেন ৫ উইকেট। হৃদয়, নুরুল হাসান ও তানজিম হাসান সাকিবকে ফিরিয়ে দিয়ে ভেঙে দেন বাংলাদেশের আশা। শেষদিকে রিশাদ হোসেন ও তানভীর ইসলামও রশিদের উইকেটে সহায়তা করেন। এছাড়া ওমরজাই নেন ৩ উইকেট।
এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে আফগান ওপেনাররা শুরু থেকেই চাপে ছিলেন। মাত্র ১৮ রানে প্রথম উইকেট হারায় তারা। রহমানউল্লাহ গুরবাজকে ১১ রানে তানজিম সাকিব ফিরিয়ে দেন। এরপর সেদিকুল্লাহ আতাল (৮) দ্রুত আউট হলে আফগান শিবিরে চাপ আরও বেড়ে যায়।
তবে একপ্রান্ত আগলে রেখেছেন ইব্রাহিম জাদরান, ১৪০ বল খেলে ৯৫ রানের ইনিংস উপহার দেন। সঙ্গীদের ব্যর্থতায় বড় জুটি গড়তে পারেননি। অধিনায়ক হাশমতউল্লাহ শহিদি (৪) ও আজমাতুল্লাহ ওমরজাই (০) একেবারেই ব্যর্থ। অভিজ্ঞ মোহাম্মদ নবী কিছুটা প্রতিরোধ গড়লেও ২২ রান করেই ফেরেন তানজিম সাকিব। শেষদিকে তরুণ আরাফ গজনফার ১৮ বলে ২২ রানের ঝড়ো ইনিংস খেলেন।
বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন মেহেদী হাসান মিরাজ, ১০ ওভারে মাত্র ৪২ রান দিয়ে ৩ উইকেট নেন। তানজিম হাসান সাকিব ৭ ওভারে ৩৫ রানে ২ উইকেট নেন। এছাড়া রিশাদ হোসেন ২ এবং তানভীর ইসলাম ১ উইকেট পান।
স্পোর্টস ডেস্ক : : বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবু...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপ এখন শেষ আটের লড়াইয়ে। ট্রফির পাশাপাশি সমান উত্তেজনা তৈরি হয়েছে গোল্ডেন বুট নিয়েও। ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায়ের দুই দিনের মধ্যেই কোচ রবার্তো মার্তিনেজের সঙ্গে পথচলার ইতি টানল ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল সামনে রেখে বড় দুশ্চিন্তায় শেষ আটে ওঠা দলগুলো। কেননা সেমিফাইনাল...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ইতিহাস গড়ার স্বপ্ন নিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মাঠে নামছে মরক্কো। তবে ফ্রান্সের বিপক্ষে ম...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ফিফা বিশ্বকাপে প্যারাগুয়ের বিপক্ষে পাওয়া হলুদ কার্ড বাতিলের জন্য ফরাসি ফুটবল ফেডারেশনের (এফএফএফ)...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited