শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০২:২৩ পিএম, ২০২৫-১০-১২
যদি আজকে সুযোগ থাকতো তাহলে নিঃসন্দেহে আমিই প্রথম টাইফয়েডের টিকা নিতাম বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।
রোববার (১২ অক্টোবর) সকালে রাজধানীর মোহাম্মদপুরে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, কোভিডের সময়ে আমি ঢাকার জাতীয় মানষিক স্বাস্থ্য ইনস্টিটিউটের দায়িত্বে ছিলাম। আমাদের ইনস্টিটিউটে একটি কোভিড টিকাদান কেন্দ্র ছিল। তখন কোভিডের টিকা খুব দ্রুত ডেভেলপ করা হয়, অনেকের মনে ভয় ছিল এ টিকা নিলে কি না কি হয়। তখন আমাদের টিকা কেন্দ্রে আমি প্রথম টিকা নিয়ে উদ্বোধন করেছি। আজকে যদি সুযোগ থাকতো তাহলে নিঃসন্দেহে আমিই প্রথম টিকা নিতাম। আশা করি টিকা নিয়ে আর কোনো ভয় থাকবে না।
তিনি আরও বলেন, টাইফয়েড সমন্ধে আমাদের একটু ধারণা থাকা দরকার। টাইফয়েড একটু জীবাণু। টাইফয়েড রোগের বিস্তার ঘটে খাবার এবং পানির মাধ্যমে। ফলে এ রোগ প্রতিরোধ করা অনেক সহজ। আমরা যদি সতর্ক থাকি হাত ধুয়ে খাবার খাই, তাই বেশির ভাগ টাইফয়েড এড়ানো সম্ভব। তাই তোমরা হাত ধুয়ে খাবার খাওয়ার অভ্যাস করে নেবে। খাবারটা টাটকা কি না, এভাবে চললে আমরা টাইফয়েড থেকে মুক্তি পেতে পারি।
উপদেষ্টা ডা. বিধান রঞ্জন বলেন, আমাদের দেশে যেহেতু টাইফয়েডের প্রকোপ বেশি, পাশাপাশি টাইফয়েডের রেজিস্ট্যান্ট ডেভেলপ করছে। অনেক অ্যান্টিবায়োটিকে টাইফয়েডে কাজ হয় না। ফলে অল্প বয়সের বাচ্চার অনেকে টাইফয়েডে মারা যায়। আমরা যদি খাওয়া-দাওয়া এবং হাত ধোয়ার বিষয়ে সতর্ক থাকি, টিকা নেই, তাহলে আমাদের টাইফয়েড হবে না।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব সাইদুর রহমান।
ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল জাবের হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী।
আলোচনা সভা শেষে টিকাদানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
নিজস্ব প্রতিবেদক : কোনো কারণে শরীরের রক্তনালীতে রক্ত জমাট বেঁধে গেলে তাকে থ্রম্বোসিস বলে। বিশ্বে প্রতি চারজনের একজন...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : তামাককে নেশাজাতীয় পণ্য হিসেবে তালিকাভুক্ত করা জরুরি বলে মত দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্র...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দেশে প্রথমবারের মতো রোববার (১২ অক্টোবর) থেকে জাতীয়ভাবে টাইফয়েড টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে। ৯ মা...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সোমবার (৬ অক্টোবর) রাজধানীর মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালে থেকে তোলা। ছবি : ফোকাস বাংলা রাজধানীতে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ এর জাতীয় অ্যাডভোকেসি সভায় কথা বলেন স্বাস্থ্য উপদেষ্টা নূর জাহান ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাদারীপুরের শিবচর উপজেলায় বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের স্বাস্থ্য সহকারীরা ৬ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited