শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৩:১১ পিএম, ২০২৫-১০-১৮
আগামী নভেম্বর মাস থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষা সেবা দেওয়া কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)-এর সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন।
২২টি বিশ্ববিদ্যালয়ের ১০ হাজার শিক্ষার্থীকে ধাপে ধাপে এ সেবা দেওয়া হবে।
এ লক্ষ্যে ইতোমধ্যে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় মডিউল চূড়ান্ত করা হয়েছে।
শুক্রবার (১৭ অক্টোবর) ইউজিসিতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সামাজিক ও মানসিক চাহিদাসমূহ নিরূপণে ‘ট্রেইনিং ম্যাটেরিয়াল অ্যান্ড ম্যানুয়াল ডেভেলপমেন্ট ফ্রেমওয়ার্ক’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ইউজিসি ও ইউনেস্কো যৌথভাবে দুদিনব্যাপী এই কর্মশালা আয়োজন করেছে।
ইউজিসির ইন্টারন্যাশনাল কোলাবরেশন বিভাগের পরিচালক (চলতি দায়িত্ব) মোছা. জেসমিন পারভিনের সভাপতিত্বে অনুষ্ঠানে কমিশনের সদস্য প্রফেসর ড. মাছুমা হাবিব বিশেষ অতিথির বক্তব্য দেন।
প্রফেসর আনোয়ার হোসেন বলেন, দেশের পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় একটি বিশেষ মডিউল তৈরি করা হচ্ছে। মানসিক স্বাস্থ্য সুরক্ষায় মডিউলে শিক্ষার্থীদের কী ধরনের সেবা প্রয়োজন সেটি তুলে ধরা হবে। বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্যে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য উন্নয়নের বিষয়টি যুক্ত করা দরকার। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ে নতুন শিক্ষক নিয়োগের ক্ষেত্রে মানসিক স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া যেতে পারে বলে তিনি মনে করেন। শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের উন্নতিতে প্রয়োজনীয় প্রশিক্ষণ ও সচেতনতা বৃদ্ধি এবং পেশাদার মনোরোগ বিশেষজ্ঞ নিয়োগের পরামর্শ দেন তিনি।
প্রফেসর মাছুমা হাবিব বলেন, ছাত্র-ছাত্রীদের মানসিক স্বাস্থ্যের উন্নয়নের জন্য ইউনেস্কোর সহায়তায় ইউজিসি একটি সময়োপযোগী উদ্যোগ গ্রহণ করেছে। এর ফলে শিক্ষার্থীদের মানসিক দৃঢ়তা তৈরি হবে, শিক্ষক-শিক্ষার্থী সম্পর্কোন্নয়ন এবং একে অপরের প্রতি সহানুভূতিশীল এবং আচরণে পরিবর্তন আসবে। প্রতিটি বিশ্ববিদ্যালয়ে মনোরোগ বিশেষজ্ঞ নিয়োগের পাশাপাশি মানসিক স্বাস্থ্য ক্লাব প্রতিষ্ঠা করা সময়ের দাবি। এ ছাড়া শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের উন্নয়নে অভিভাবকদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
ইউসেনেস্কোর প্রতিনিধি রাজু দাস বলেন, এই মডিউলটি আবেগিক বুদ্ধিমত্তা, সামাজিক দক্ষতা এবং জীবন দক্ষতার ওপর ভিত্তি করে, যা শিক্ষার্থীদের সচেতন অংশগ্রহণ ও সমাজমুখী আচরণে সহায়তা করবে। ইউনেস্কোর প্রত্যাশা এর বিষয়বস্তু হোক নির্দিষ্ট, ভারসাম্যপূর্ণ, সাংস্কৃতিকভাবে সংযুক্ত ও বিকাশগতভাবে প্রাসঙ্গিক। এটি শুধু শেখার নয়—এটি একটি পদ্ধতিগত পরিবর্তনের উদ্যোগ। এই মডিউলের মাধ্যমে সামাজিক-আবেগিক সুস্থতা শিক্ষা নীতিমালা ও প্রাতিষ্ঠানিক কাঠামোর সঙ্গে একীভূত হবে, যা টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে বাস্তব অবদান রাখবে।
কর্মশালায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সৈয়দ তানভীর রহমান, বাংলাদেশে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মানবিক বিভাগের সহকারী অধ্যাপক মো. রাফিউজ্জামান বক্তব্য দেন।
কর্মশালায় ২২টি বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা, কাউন্সিলর, মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ, শিক্ষার্থী এবং ইউজিসি কর্মকর্তারা অংশ নিচ্ছেন।
ইউজিসি ও ইউনেস্কো জুলাই-আগস্ট ২০২৪ এর চেতনাবোধকে সামনে রেখে সামাজিক ও মানসিক স্বাস্থ্য সুরক্ষা প্রকল্পের আওতায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সামাজিক ও মানসিক চাহিদাসমূহ নিরূপণে একটি ট্রেইনিং ম্যানুয়াল তৈরি করেছে।
আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফ : সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার হালুয়া কান্দি মফিজ উদ্দিন তালুকদার স্ম...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ বিগত সতেরো বছরে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে ...বিস্তারিত
মাহাদী বিন সুলতান, রাঙ্গামাটি: : সারাদেশের ন্যায় 'নৌযান শুমারি-২০২৬' সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে রাঙামাটিতে অংশীজনদের নিয়...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সরকারি ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited